প্রকাশ্যে এল 'মেড ইন ইন্ডিয়া' ল্যাপটপ! ভারতের মাটিতেই ঘটল বিপ্লব...দাম শুনলে আশ্চর্য হবেনই
Laptop Made And Designed In India : বিদেশের উপর নয়, ভারতে তৈরি পণ্যের উপর জোর দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো 'মেড ইন ইন্ডিয়া'র মাধ্যমে বিভিন্ন সেক্টরকে নানা উৎসাহ করতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে বর্তমান যুগে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং (Electronics manufacturing) সেক্টরকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়। আর তার ফল মিলল কার্যত হাতেনাতে।
একেবারে 'মেড ইন ইন্ডিয়া'য় তৈরি প্রথম ল্যাপটপ (Made In India Laptop) প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স এবং আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (minister Ashwini Vaishnaw)। ডিজাইন থেকে শুরু করে ল্যাপটপে ব্যবহৃত চিপ সবটাই ভারতের মাটিতেই তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে (Laptop Made And Designed In India)।

কেন্দ্রীয় মন্ত্রী এই সংক্রান্ত একটি ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। আর তা সামনেই আনতেই কার্যত অবাক নতুন প্রজন্ম। ল্যাপটপের ডিজাইন কোনও অংশেই বড় বড় সংস্থার ((Laptop Made And Designed In India) থেকে কম নয়।
কেন্দ্রীয়মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটিতে ভিভিডিএন টেকনোলজিসের (VVDN Technologies) সিইও পুনীত আগরওয়ালকে (Puneet Agarwal, CEO) দেখানো হয়েছে। যেখানে ল্যাপটপে ব্যবহৃত হার্ডওয়্যার থেকে সফ্টওয়্যারের বিষয়ে মন্ত্রীকে ব্যাখ্যা করছেন। ভিভিডিএন টেকনোলজিস একটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সংস্থা। এই সংস্থার প্রোডাক্ট ডেভালোপমেন্টের দারুণ একটা বিশেষজ্ঞ টিম আছে।
💻 Designed in India and Made in India. pic.twitter.com/5sCetEAbY4
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 26, 2025
একই সঙ্গে ডিজাইন এবং প্রোটোটাইপ থেকে শুরু করে লার্জার স্কেল ম্যানুফেকচারিংয়ের ক্ষমতা আছে বলে বলেও দাবি। এছাড়াও একাধিক বিষয়ে তুলে ধরেন সংস্থার কর্নধার। তবে ল্যাপটপের ব্র্যান্ডের বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। এমনকী দাম কিংবা ভারতের মাটিতে কবে আত্মপ্রকাশ করবে সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে ভারতের মাটিতে তৈরি প্রথম মেড ইন ইন্ডিয়া ল্যাপটপের দাম একেবারে বাজেট ফেন্ডলি হবে বলেই আশা।
প্রযুক্তি এবং উৎপাদন সেক্টরে গতি আনতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘোষণা করা হচ্ছে বিভিন্ন স্কিমের। আইটি হার্ডওয়ার সেক্টরে পিএলআই 2.0 স্কিমের লঞ্চ হওয়ার ১৮ মাসের মধ্যেই ১০,০০০ কোটি টাকার উৎপাদন হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রেও এই সেক্টর ভারতের বুকে বিশাল একটা জায়গা তৈরি করছে বলেও দাবি। সরকারের আশা, আগামীদিনে এই সেক্টর আরও গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications