২০১৮ সাল থেকেই বদলে যাচ্ছে অর্থবর্ষ! কী বদল আনতে চলেছে মোদী সরকার

২০১৮ থেকেই বদলে যেতে চলেছে অর্থবর্ষ। এপ্রিলের বদলে জানুয়ারি মাস থেকে নতুন অর্থবর্ষ চালু হতে পারে।

আগামী ২০১৮ থেকেই বদলে যেতে চলেছে অর্থবর্ষ। এপ্রিলের বদলে জানুয়ারি মাস থেকে নতুন অর্থবর্ষ চালু হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে ইঙ্গিত, সামনের অর্থবর্ষ থেকেই ১৫০ বছরের পুরনো প্রথা ভাঙতে চলেছে কেন্দ্র। [আরও পড়ুন : জিএসটি-র কাউন্টডাউন শুরুর আগেই আশঙ্কায় ছোট-মাঝারি ব্যবসায়ীরা, কিন্তু কেন!]

ফলে সেই হিসাবে আগামী নভেম্বরেই নতুন বাজেট পেশ হতে পারে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র এমন সম্ভাবনার কথাই জানিয়েছে। এমন হলে দেড়শো বছরের প্রথার অবসান হতে চলেছে এবছরের শেষেই। [আরও পড়ুন : ব্যাঙ্কের পাসবইয়ে আসছে নানা রদবদল, জেনে নিয়ে আপডেট হোন]

২০১৮ সাল থেকেই বদলে যাচ্ছে অর্থবর্ষ! কী বদল আনবে মোদী সরকার

সূত্র বলছে, ক্যালেন্ডার বর্ষের সঙ্গে তাল মিলিয়ে সরকার অর্থবর্ষ তৈরি করতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেই এব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন। ফলে ফেব্রুয়ারি বদলে সেই নিয়মে আগামী নভেম্বরে বাজেট পেশ করা হতে পারে। তবে এখনও গোটা বিষয়টিই আলোচনার স্তরে রয়েছে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

ভারতের মতোই যুক্তরাজ্য ইংল্যান্ড, কানাডা, জাপানের মতো দেশের সরকার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবর্ষ পালন করে। সেই রাস্ত থেকে সরে এসে ভারত নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৮৬৭ সালে তৎকালীন ব্রিটিশ সরকার ভারতে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবর্ষ চালু করে। তার আগে ১ মে থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে অর্থবর্ষ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+