বন্দে ভারত-অমৃত ভারত তো রয়েছেই! বাংলার এই রেল প্রকল্পগুলিতেও নির্মলা এবার বিরাট চমকে দেবে?

Indian Rail Budget 2025: এবার বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে ভারতীয় রেলকে (Indian Rail)! একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণার পাশাপাশি রেলের পরিকাঠামো উন্নতিতে জোর দেওয়া হতে পারে। এমনকি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণাও এই রেল বাজেটে মোদী সরকার করতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এবারও বিহারের জন্য বিশেষ ঝাঁপি খুলতে পারেন নির্মলা। একই সঙ্গে বাংলার জন্যেও হতে পারে বিশেষ ঘোষণা।

বিশেষ করে বাংলায় একাধিক রেল প্রজেক্টের কাজ চলছে। অমৃত ভারত স্টেশনের আওতায় একাধিক স্টেশনের মান উন্নয়নের কাজ হচ্ছে। অনেক ক্ষেত্রেই অর্থ একটা বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় এবার বাজেটে (Indian Rail Budget 2025) এই বিষয়ে বিপুল অর্থ বরাদ্দ করা হতে পারে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে রেল পথে বিশেষ নজরও এবার দেওয়া হতে পারে বলে খবর।

amrit bharat express

  • Indian Rail Budget 2025: বাংলার যে সব প্রকল্পে জোর নজর -

বাংলার একাধিক প্রকল্পের কাজ চলছে। তব জমি একটা বড় সমস্যা। বহু ক্ষেত্রে জমি জটের কারণে বহু প্রকল্পের কাজ এগোচ্ছে না। বাজেটের পাশাপাশি এটাও বড় সমস্যা। এবার বাজেটে সেই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার দিকে বিশেষ নজর মোদী সরকার দিতে পারে বলে মত।

  • Indian Rail Budget 2025: কোন প্রকল্পে আটকে

নবদ্বীপ ঘাট-নবদ্বীপ ধাম নিউ লাইন তৈরি হচ্ছে। এক সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, এই কাজের জন্য মোট ১০৬.৮৬ হেক্টর জমির প্রয়োজন। কিন্তু এখনও ১০৬.৬৯ হেক্টর জমি অধিগ্রহণ বাকি রয়েছে। কাজ চলছে পাশাপাশি চন্দনেশ্বর-জলেশ্বর নিউ লাইনে। কিন্তু জমি অধিগ্রহণ হয়নি বলেই খবর। থার্ড লাইনের কাজ চলছে নৈহাটি এবিওং রানাঘাট লাইনে। সেখানেও জমি নিয়ে রয়েছে অসন্তোষ।

শুধু দক্ষিনেই নয়, উত্তরবঙ্গেও জমির সমস্যা রয়েছে রেল প্রকল্পের কাজে। বালুরঘাট-হিলি নিউ লাইন তৈরি হচ্ছে। এই কাজের জন্য ১৫৬.৩৮ হেক্টর জমির প্রয়োজন। সেখানে মাত্র কিছু অধিগ্রহণ হয়েছে। এছাড়াও একাধিক রেল প্রকল্পের কাজ চলছে। এবার এই সমস্ত কাজের দিকে এবার বাজেটে বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কলকাতা এবং শহরতলিতে একাধিক মেট্রোর কাজ চলছে।

বেশ কিছু প্রকল্পের কাজ প্রায় শেষ। কিছু শুরু করাই যায়নি। জমি এবং অর্থ দুটিই সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেই সমস্ত মেট্রো প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ করা সম্ভব হয় সেদিকেই বিশেষ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+