লক্ষ্য লোকসভা নির্বাচন! জিএসটি নিয়ে 'নতুন' চিন্তা মোদীর অর্থমন্ত্রীর
ভোট বড় বালাই। ভোটের প্রভাব পড়তে চলেছে জিএসটিতে। কেননা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় জিএসটির ১২ ও ১৮ শতাংশের ধাপ উঠে যেতে চলেছে। অন্যদিকে জিএসটির ২৮ শতাংশের ধাপটিও উঠে যাবে বলে জানিয়েছেন তিনি।
ভোট বড় বালাই। ভোটের প্রভাব পড়তে চলেছে জিএসটিতে। কেননা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় জিএসটির ১২ ও ১৮ শতাংশের ধাপ উঠে যেতে চলেছে। অন্যদিকে জিএসটির ২৮ শতাংশের ধাপটিও উঠে যাবে বলে জানিয়েছেন তিনি। নতুন ধাপ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সিমেন্ট নিয়ে অনেকেরই দাবি রয়েছে। সেক্ষেত্রে সিমেন্টের ওপর থেকে জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে জিএসটি কাউন্সিলের প্রধান হিসেবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
অর্থমন্ত্রী জিএসটির ১২ ও ১৮ শতাংশের ধাপ তুলে দেওয়ার ইঙ্গিত যেমন দিয়েছেন, সঙ্গে মধ্যবর্তী একটি ধাপ রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থনীতিবিদ এবং ট্যাক্স বিশেষজ্ঞরা এই ধাপটিকে ১৫ শতাংশ করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গিয়েছে।
একবার সিদ্ধান্ত হয়ে গেলেই আধিকারিকরা এই তালিকা তৈরি করতে নেমে পড়বেন। তবে বেশ কিছু এমন জিনিসও রয়েছে য়েসব জিনিসের বর্তমান করে হার
১২%। এই হার বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।












Click it and Unblock the Notifications