Loan App: লোন না নিয়েও শুনতে হচ্ছে খারাপ কথা, নির্মলা সীতারমনকে সরাসরি টুইট! এরপর...
Loan App: প্রযুক্তির হাত ধরে দ্রুত বদলাচ্ছে বিশ্ব! অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয় আজ সমস্ত কিছু। আর তাতেই বাড়ছে বিপদ। বিভিন্ন ভুয়ো অ্যাপে নাম জড়িয়ে সর্বশান্ত হতে হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে লোন দেওয়ার নামে বিভিন্ন অ্যাপ বিভিন্ন ভাবে জালিয়াতি করতে শুরু করেছে। এমন বহু অভিযোগ সাইবার অপরাধ শাখায় জমা পড়েছে।
এমনই অভিযোগ (Loan App) নিয়ে এবার খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Finance Minister Nirmala Sitharaman) অভিযোগ এক ব্যক্তির।

সোশ্যাল মিডিয়া X (আগে-টুইটার)-এ এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ট্যাগ করে ক্ষোভ উগরে গিয়েছেন ওই ব্যক্তি। যিনি লিখছেন, 'navifinance' বলে একটি ফাইনান্স অ্যাপ (finance app) লাগাতার ফোন করে হুমকি দিয়ে যাচ্ছে, আমি নাকি লোক নিয়েছি। আদৌতে কোনও লোন তিনি নেননি বলেই দাবি 'I_am_Mr.Rao' বলে ওই প্রোফাইলের। তাঁর দাবি, এই লোন নেওয়ার ক্ষেত্রে কেউ বা কারা তাঁর ফোন নম্বর ব্যবহার করেছেন। কোনও অনুমতি না নিয়েই তা করা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির।
@DFS_India please act on this grievance. https://t.co/BhU8bEMcH8
— Nirmala Sitharaman (@nsitharaman) July 17, 2024
এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) কাছে সাহায্য প্রার্থনা চেয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়ায় জানানো অভিযোগ নজরে পড়েছে তাঁর। এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, অভিযোগটি যাতে খতিয়ে দেখা হয় সেজন্য 'Department of Financial Services'-কে ট্যাগও করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শুধুই খতিয়ে দেখা নয়, যাতে ব্যবস্থা নেওয়া হয় তাও জানান তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে যেভাবে দ্রুত দেশের অর্থমন্ত্রী এভাবে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিয়েছেন তাতে খুশি ওই ব্যক্তি।
তবে এই ঘটনা নতুন নয়, লোন অ্যাপের (Loan App) মাধ্যমে প্রতারণা দিনে দিনে বাড়ছে। এই বিষয়ে বারবার বিভিন্ন প্রচারও চালানো হয় প্রশাসনের তরফে। কিন্তু এরপরেও দিনে দিনে বাড়ছে এমন অভিযোগ। শুধু তাই নয়, ফোনে থাকা যোগাযোগ নম্বরকে ক্লোন করে নিয়ে বিভিন্ন ভাবে ভয় দেখানোর ঘটনার সাক্ষীও বহু মানুষ।












Click it and Unblock the Notifications