FD Rate Hike: ডিসেম্বরে স্থায়ী আমানতের ওপরে সুদের হার বৃদ্ধি! যেসব ব্যাঙ্কে এই সুবিধা পাওয়া যাচ্ছে
FD Rate Hike: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের কোনও পরিবর্তন করেনি। আটই ডিসেম্বর এমপিসি সভায় টানা পঞ্চমবারের জন্য রেপো রেট ৬.৫ শতাংশে রাখা হয়েছে। তারপরেও এই ডিসেম্বরেই বেশ কয়েকটি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে।
এইসব ব্যাঙ্কগুলিতে সর্বোচ্চ আচ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। একনজরে দেশে নেওয়া যাক স্থায়ী আমানতে ব্যাঙ্কগুলির সুদের হার।

- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
বেসরকারি এই ব্যাঙ্ক তিন থেকে পাঁচ বছরের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। সাত দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের সুদের হার ২.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৩.৩৫ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ।
- ফেডারেল ব্যাঙ্ক
সাধারণ গ্রাহক এবং অনাবাসীদের ক্ষেত্রে ৫০০ দিনের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে ৭.৫০ শতাংশ করা হয়েছে। বয়স্ক নাগরিকদের জন্য চারটি ব্যাঙ্কে স্থায়ী আমানতের ওপরে সুদের হার ৮.১৫ শতাংশষ করা হয়েছে। অন্যদিকে ২১ মাস থেকে তিন বছরের কম সময়ের জন্য সুদের হার ৭.৮০ শতাংশ।
- ডিসিবি ব্যাঙ্ক
দু-কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ডিসিবি ব্যাঙ্ক। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে এই বৃদ্ধি কার্যকর হয়েছে ১৩ ডিসেম্বর থেকে। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৮ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.৬০ শতাংশ সুদের হার অফার করছে এই বেসরকারি ব্যাঙ্ক।
সাত দিন থেকে ১০ বছরের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে স্থায়ী আমানতে সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত। অন্যদিকে বয়স্ক নাগরিকদের জন্য এই সুদের হার ৪.২৫ থেকে ৮.৬০ শতাংশ পর্যন্ত।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মাসের শুরু থেকে গ্রাহক ও সাধারণ জনগণের জন্য স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের সুদের হার ৫.২৫ শতাংশ, ৯১ থেকে ১৭৯ দিনের মেয়াদে সুদের হার ৬ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদের সুদের হার ৬.২৫ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের সুদের হার ৬.৫০ শতাংশ এবং ১ বছরের মেয়াদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ।
গত অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাদের স্থায়ী আমানতে সুদের হার ১.২৫ শতাংশ পর্যন্ত বাড়ায়। এক বছরের ওপরে স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ এবং ২০০ থেকে ৪০০ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার সাত শতাংশ করে তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications