FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ এইসব সরকারি ব্যাঙ্কে পাওয়া যায়

FD Interest Rates: দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অমৃত কলশ স্কিমের মাধ্যমে গ্রাহকদের এফডির ওপরে বেশি সুদ দিচ্ছে। তবে এসবিআই-এর থেকে বেশি হারে সুদ দিচ্ছে অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই।

অমৃত কলস স্কিমের অধীনে ব্যাঙ্ক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১০ শতাংশ হারে এবং বয়স্ক নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দিচ্ছে। তবে অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে, যারা তাদের গ্রাহকদের এসবিআই-এর থেকে বেশি হারে সুদ অফার করছে। একবার জেনে নেওয়া যাক সেইসব ব্যাঙ্ক সম্পর্কে।

FD Interest Rates

  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০০ দিনের এফডিতে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
  • ব্যাঙ্ক অফ বরোদা ২-৩ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি বয়সী) জন্য ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
  • পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৪৪৪ দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৭.৪০ শতাংশ হারে এবং বয়স্ক নাগরিকদের ৭.৯০ শতাংশ হারে সুদ অফার করছে।
  • কানাড়া ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডি স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ হারে সুদ অফার করছে।
  • সেই ক্ষেত্রে সুদের নিরিখে এসবিআই-এর সুদের হার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে সব থেকে কম। অন্যদিকে বেশ কিছু ছোট বেসরকারি ব্যাঙ্ক রয়েছে, যারা স্থায়ী আমানতের ওপরে নয় শতাংশের ওপরে সুদ দিচ্ছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+