শিশুদের জন্য 'নীল' আধার কার্ডের বিকল্প রয়েছে! এটি কী, এর জন্য আবেদনের প্রক্রিয়াই বা কী রকমের
আধার সারা দেশের মধ্যে পরিচয় পত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি। এর মাধ্যমে সরকারি ভর্তুকি ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে অংশগ্রহণ করা যায়। আধার কার্ডে যে কোনও নাগরিকের পুরো নাম, স্থায়ী ঠিকানা থাকে। ইউআইডিএআই কর্তৃপক্ষ বারোটি নম্বরের এই কার্ড ইস্যু করে।
জনসংখ্যার নিরিখে আধার কার্ডের দুটি ভাগ রয়েছে। একটি রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য। অন্যটি শিশুদের জন্য। যাকে বাল আধার বলা হয়। এই বাল আধার তৈরি করা হয়, শিশুর বাবা-মায়ের আধার কার্ড থাকলে। একেবারে শিশু থেকে তালিকাভুক্তি ও ডকুমেন্টেশনের জন্য এই বাল আধার জরুরি।

- ইউআইডিএআই-এর ওয়েবসাইট অনুসারে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বাল আধার হয় নীল রঙের অক্ষরে মুদ্রিত। পাঁচ বছর বয়সে বায়ো মেট্রিক্সের সঙ্গে আধারের বিষদে আপডেট করতে হয়। তা না করলে আধার নিষ্ক্রিয় হয়ে যায়।
- পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার তৈরি করতে বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ করা হয় না। শুধুমাত্র ফটোগ্রামিক তথ্য সংগ্রহ করা হয়। সন্তানের আধার নম্বরটি বাবা-মায়ের কারও একজনের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণভাবে পাঁচ ও পনেরো বছর বয়সে শিশুদের দশ আঙুলের বায়োমেট্রিক্স, একটি আইরিস এবং মুখের ফটোগ্রাফ আপডেট করতে হয়।
- শিশুদের আধার কার্ড তৈরি করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। নির্দিষ্ট কয়েকটি ধাপে তা করতে হয়।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ এ যেতে হবে।
- সেখান থেকে My Aadhaar এবং তারপর Book an Appointment-এ ক্লিক করতে হবে।
- সেখান থেকে যেতে হবে Child Aadhaar-এ।
- সেখানে New Aadhaar নির্বাচন করে, মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখতে হবে।
- পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক-এর অধীনে শিশু (0-5 বছর) বেছে নিতে হবে।
- সন্তানের বিবরণ পূরণ করতে হবে। সেখানে নাম, জন্ম তারিখ, ঠিকানা-সহ সন্তান সম্পর্কে তথ্য লিখতে হবে।
- সন্তানের জন্ম শংসাপত্র ও নিজের আধার কার্ড নিশ্চিত করতে হবে।
- তারপর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সেখানে বাড়ির কাছাকাছি একটি আধার সেবা কেন্দ্রে সুবিধাজনক তারিখ ও সময় বেছে নিতে হবে।
- তারপর বুকিং নিশ্চিত করতে হবে।
অফলাইনে কীভাবে নীল আধার কার্ড পাওয়া যাবে
- যে কোনও আধার সেবা কেন্দ্র বা স্থায়ী তালিকভুক্তি কেন্দ্রে যেতে হবে। এক্ষেত্রে ইউআইডিএআই ওয়েবসাইট থেকে কাছাকাছি আধার সেবা কেন্দ্র বেছে নেওয়া যেতে পারে।
- সেখানে গিয়ে কর্মীদের বলতে হবে সন্তানের জন্য নীল আধার কার্ডের জন্য তালিকুভুক্তি করতে চান।
- সেখানে সন্তানের তথ্যসহ আধার তালিকাভুক্তির ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম জমা দেওয়ার সময় বাবা-মাসের আধার কার্ড, শিশুর জন্ম শংসাপত্র, ঠিকানার প্রমাণ রাখতে হবে। এছাড়া সন্তানের দুটি পাসপোর্ট আকারের ছবি (ঐচ্ছিক) রাখতে হবে।
- পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় নথি আধার সেবা কেন্দ্রের কর্মীদের কাছে জমা দিতে হবে।












Click it and Unblock the Notifications