FASTag: পয়লা অগাস্ট থেকে ফাস্ট্যাগে নতুন নিয়ম! নব সংযোজনে কী আছে সেখানে?
FASTag: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই নতুন আরেকটা মাস। অগাস্টের শুরু থেকে সরকারি বেশ কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে। তার মধ্যে রয়েছে ফাস্ট্যাগ। FASTag হল ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা। ২০১৯ সালে ভারত সরকার এই টোল সংগ্রহ প্রথা চালু করেছে। FASTag পরিচালিত করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।
FASTag-এ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। গাড়ির সামনের কাঁচের ওপরে থাকে বিশেষ স্টিকার। যা টোলে পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। এর ফলে টোল প্লাজাগুলিতে যানজট অনেকটাই কম হয়। টোল প্লাজার মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্যাগ ক্স্যান হতেই পাসিং গেট খুলে যায়।

FASTag KYC
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতে খুচরো পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য FASTagKYC প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছে। তা নিয়েই নতুন নির্দেশিকা। যা পয়লা অগাস্ট থেকে চালু হতে চলেছে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়া নির্দেশিকা অনুসারে FASTag পরিষেবা দেয় এমন সংস্থাগুলিকে ৩১ অক্টোবরের মধ্যে তিন তেকে পাঁচ বছর আগে জারি করা সব FASTag-এর কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। অগাস্ট থেকে শুরু হওয়ার পরে গ্রাহকরা তাঁদের কেওয়াইসি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আপডেট করেন, তা নিশ্চিত করতে হবে।
সময়সীমা ৩১ অক্টোবর
এর জন্য পয়লা অগাস্ট থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত FASTag পরিষেবা প্রদানকারীদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার শর্তাবলী মেনে চলতে হবে। তিন থেকে পাঁচ বছর আগে জারি করা FASTag-এর কেওয়াইসি আপডেট করতে হবে। পাশাপাশি পাঁচ বছরের পুরনো FASTagগুলিকে প্রতিস্থাপন করতে হবে। যানবাহন মালিকদেরও তাঁদের কেওয়াইসি ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়াকে নিশ্চিত করতে হবে।
নতুন নিয়মে কী কী করতে হবে
- পাঁচ বছরের পুরনো FASTag প্রতিস্থাপন করতে হবে।
- তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম FASTag-এর কেওয়াসি আপডেট করতে হবে।
- গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে গাড়ির নথিভুক্তি নম্বর আপডেট করতে হবে।
- FASTag-এর সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও চেসিস নম্বর লিঙ্ক করতে হবে।
- FASTag প্রদানকারীদের অবশ্যই তাদের ডেটাবেস যাচাই করতে হবে।
- মোবাইল নম্বরের সঙ্গে FASTag লিঙ্ক করতে হবে।
- গাড়ির সামনের ও পাশের পরিষ্কার ছবি আপলোড করতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে কেওয়াইসি প্রয়োজনীয়তাগুলি সম্পূর্ণ করতে হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications