ফাস্ট্যাগ খুব শিগগির শেষ হতে চলেছে! টোল ট্যাক্স আদায় নিয়ে নতুন পদক্ষেপ, চলছে পরীক্ষামূলক কাজ
দেশে টোল (toll) আদায়ে ফাস্ট্যাগ (fastag) ব্যবস্থা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থার পদে মোদী (Narendra Modi) সরকার। ইতিমধ্যে তার পরীক্ষামূলক (testing) কাজও শুরু হয়ে গিয়েছে। পাইলট প্রকল্
দেশে টোল (toll) আদায়ে ফাস্ট্যাগ (fastag) ব্যবস্থা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থার পদে মোদী (Narendra Modi) সরকার। ইতিমধ্যে তার পরীক্ষামূলক (testing) কাজও শুরু হয়ে গিয়েছে। পাইলট প্রকল্পে সারা দেশের প্রায় ১ লক্ষ ৩৭ হাজার গাড়িকে আওতায় আনা হয়েছে।

পাইলট টেস্টিং
ফাস্ট্যাগের পরিবর্তে এবার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে টোল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এইমধ্যে পাইলট প্রোজেক্ট হিসেবে পরীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই ব্যবস্থায় রাস্তায় গাড়ি নামার সঙ্গে সঙ্গেই ট্যাক্সের গণনা শুরু হয়ে যায়। গাড়ি হাইওয়েতে থাকলে আর টোল না দেওয়া থাকলে অ্যাকাউন্ট থেকেই টোল কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

কী আছে এই নতুন সিস্টেমে
এই নতুন স্টিস্টেমে গাড়ি যত বেশি দূরত্ব যাবে, সেই অনুযায়ী টোল আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ এই টোল হতে চলেছে ভ্রমণ করা দূরত্বের সঙ্গে সমানুপাতিক হারে। বর্তমান ব্যবস্থায় এক টোল থেকে অন্য টোলের দূরত্বের হিসেবে যানবাহন থেকে টোল আদায় করা হয়। এক্ষেত্রে যাত্রা যেখানেই শেষ হোক না কেন টোল দিতে হয়, এমন কী যাত্রা মাঝখানে শেষ হলেও টোল দিতে হয়।

পশ্চিমী প্রযুক্তি অনুসরণ
ভারত এব্যাপারে পশ্চিমী প্রযুক্তি অনুসরণ করছে। প্রযুক্তিটি জার্মানের বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য জার্মানিতে বেশিরভাগ যানবাহনেই (৯৮.৮%) স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ এই প্রযুক্তি সাফল্যের সঙ্গে ব্যবহার করছে। ভারত সরকারও এব্যাপারে সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে জানা গিয়েছে।

পরিবহন নীতির পরিবর্তন করতে চলেছে ভারত
তবে নতুন ব্যবস্থা সারা দেশে চালুর আগে ভারত সরকারকে পরিবহণ নীতির পরিবর্তন করতে হবে। বিদেশি বিশেষজ্ঞরা এব্যাপারে সমীক্ষা করছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications