নিয়মভঙ্গকারী সব পোস্টে লেবেল! সতর্ক করল ফেসবুক
তাদের আইনভঙ্গকারী সব পোস্টকেই চিহ্নিত করবে ফেসবুক। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ার তরফে। এই পোস্ট যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে হয়, তাহলেও একই নীতি নেওয়া হবে বলে
তাদের আইনভঙ্গকারী সব পোস্টকেই চিহ্নিত করবে ফেসবুক। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ার তরফে। এই পোস্ট যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে হয়, তাহলেও একই নীতি নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফেসবুককে বয়কট বিভিন্ন বানিজ্যিক সংস্থার
বিভিন্ন বানিজ্যিক সংস্থা ফেসবুককে বয়কট করতে শুরু করেছে। বেন অ্যান্ড জেরি এবং ডাভের মতো সংস্থা ফেসবুককে বয়কট করার কথা জানিয়েছে। কোকা কলা জানিয়েছেন, তারাও ৩০ দিনের জন্য বয়কট করতে চলেছে ফেসবুককে। ইউনিলিভারও বয়কটের কথা জানিয়েছে।

পড়ল ফেসবুকের শেয়ারের দাম
আলাদা করে বলতে গেলে ফেসবুকের শেয়ারের দাম ৮ শতাংশ পড়ে দিয়েছে। বাজার থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার হারিয়ে গিয়েছে তাদের।

ফেসবুকের নতুন নীতি
টুইটারে চিহ্নিত করা হলেও, ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত মন্তব্য ফেসবুকে রেখে দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সমালোচনার জবাবে ফেসবুক জানিয়েছে, আইনভঙ্গকারী সব পোস্টকেই চিহ্নিত করবে ফেসবুক।

নয়া নীতি নিয়ে জুকারবার্গ
যে নীতিগুলি নেওয়া হয়েছে, তা তাদের দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে না নিয়ে। পাশাপাশি তা কীভাবে দেশের সম্প্রদায় জুড়ে প্রদর্শিত হচ্ছে তার বাস্তবতার জন্যই ডিজাইন করা হয়েছে। এমনটাই ঘোষণা করেঠেন জুকারবার্গ। নির্বাচন সংক্রান্ত যেসব ভুল খবর দেওয়া হয়, তা নিয়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications