Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধারে এবার মিলিয়ে দেখা হবে মুখ, আসছে নতুন নিয়ম, জেনে নিন তাড়াতাড়ি

আধারে আপাতত ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস অথেন্টিকেশনের মতো দুটি বায়োমেট্রিক প্রক্রিয়া রয়েছে। এর বাইরে আগামী ১ জুলাই ২০১৮ থেকে মুখ মিলিয়ে দেখা হবে। যার পোশাকি নাম 'ফেস রিকগনিশন' ফিচার্স।

আধারে আপাতত ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস অথেন্টিকেশনের মতো দুটি বায়োমেট্রিক প্রক্রিয়া রয়েছে। এর বাইরে আগামী ১ জুলাই ২০১৮ থেকে মুখ মিলিয়ে দেখা হবে। যার পোশাকি নাম 'ফেস রিকগনিশন' ফিচার্স।

আধারে এবার মিলিয়ে দেখা হবে মুখ, আসছে নতুন নিয়ম

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সিইও অজয় ভূষণ পান্ডে এদিন জানিয়েছেন, বয়স্করা বা অন্যান্যরা যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে সমস্যায় পড়েন, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা বিশেষ সুবিধাজনক হবে।

এর আগে আধারে তথ্য গোপন রাখতে নয়া পদক্ষেপের ঘোষণা করে ইউআইডিএআই। আর এই পদক্ষেপের ফলে সামনে এসেছে 'ভার্চুয়াল আইডি' তৈরির ঘোষণা। একজন আধার কার্ড গ্রাহক এই ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন ইউআইডিএআই ওয়েবসাইট থেকে। এই ভার্চুয়াল আইডি ব্যবহার করা যাবে নানা কাজে। ফলে ১২ ডিজিটের আধার নম্বর লাগবে না। তা সুরক্ষিত রাখা যাবে। আধারের তথ্য লিক হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক থামাতে এই ঘোষণা করা হয়।

আধার হোল্ডারের নম্বর যাচাইয়ে তাই আগামিদিনে মুখও বড় মাধ্যম হয়ে উঠতে চলেছে। এতদিন তার প্রভিশন থাকলেও তা অ্যাক্টিভেট করা হয়নি। এবার থেকে তা অ্যাক্টিভেট করা হবে। বাকী রিকগনিশন ফিচার্সের মতো প্রয়োজনে ফেস রিকগনিশনও ব্যবহার করা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+