Credit Card Benefits: ট্রাভেল ক্রেডিট কার্ড কীভাবে ভ্রমণে বিপ্লব আনতে পারে, একনজরে নতুন বৈশিষ্ট্যগুলি
Credit Card Benefits: পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি পছন্দ নিয়ে পার্থক্য থাকলেও, ভ্রমণ কমবেশি সবারই পছন্দের তালিকায়। তবে ভ্রমণে ব্যয় কখনও কখনও এ উপভোগে বাধা দেয়। সেক্ষেত্রে ভ্রমণকে ব্যয়বহুল শখ বললেও ভুল কিছু বলা হয় না। ভ্রমণের শখ পূরণে ট্রাভেল ক্রেডিট কার্ড খুব দরকারি হতে পারে। এই ক্রেডিট কার্ডের অনেক বৈশিষ্ট্য রয়েছে। যা অনেকাংশে শখ পূরণে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলেন ট্রাভেল ক্রেডিট কার্ড ভ্রমণপ্রেমীদের জন্য উপকারী। এই কার্ড দিয়ে ভ্রমণের টিকিট বুক করলে পয়েন্ট পাওয়া যায়। অন্য জিনিস কেনার জন্য যা ব্যবহার করা যায়। এই কার্ড দিয়ে অফার-সহ বিমানের টিকিট কাটা যায়। এই কার্ডের সাহায্যে বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ অ্যাক্সেস এবং বিনামূল্যে খাবারের সুবিধা পেতে পারেন।

তবে ট্রাভেল ক্রেডিট কার্ড নেওয়ার সময় সেই গ্রাহককে জীবনযাত্রার সঙ্গে মানানসই কার্ড পছন্দে মনোযোগ দিতে হবে। প্রয়োজন অনুযায়ী কার্ড নিলে আর্থের সাশ্রয় হবে। এক্ষেত্রে যে পয়েন্ট পাাওয়া যাবে, তা কাজে লাগে। ক্যাশব্যাক এবং ভ্রমণের অন্য সুবিধা ছাড়াও এই ক্রেডিট কার্ড ভ্রমণের খরচ মেটাতে ব্যবহার করা যায়।
বাজারে বিভিন্ন সংস্থার ট্রাভেল ক্রেডিট কার্ড পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার, এসবিআই কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক সুপ্রিয়া, ইন্টার মাইলস এইচডিএফসি ব্যাঙ্ক ডিনার ক্লাব, অ্যাক্সিস ব্যাঙ্ক মাইলস ক্রেডিট কার্ড। অনেক ব্যাঙ্ক এই কার্ডগুলির জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ নিয়ে থাকে। পরবর্তী সময়ে যাতে অসুবিধায় না পড়েন, সেজন্য এই চার্জগুলি সম্পর্কে সচেতন থাকতে হবে।
শুধু ট্রাভেল ক্রেডিট কার্ড নয়, সব ধরনের ক্রেডিট কার্ড নেওয়ার আগে এই কার্ড থেকে যে সুবিধা পাওয়া যাচ্ছে, তা এটার জন্য যে পরিমাণ অর্থ প্রদান করেছেন, তার সঙ্গে সমান কিনা তা খেয়ালে রাখতে হবে। পাশাপাশি ক্রেডিট কার্ডের শর্তাবলীও বিবেচনায় রাখতে হবে।












Click it and Unblock the Notifications