Bajaj CNG Bike: অর্ধেক হয়ে যাবে পেট্রোলের খরচ! ১৮ জুন আসছে প্রথম সিএনজি বাইক

Bajaj CNG Bike: কাউন্টডাউন শুরু! ভারতের বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম CNG Bike। যা খবর, আগামী ১৮ জুন এই বাইক লঞ্চ করবে Bajaj অটো। ইতিমধ্যে সিএনজি বাইক নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা ধরা পড়েছে। আর এর মধ্যেই নতুন একটি তথ্য সামনে আসছে।

জানা যাচ্ছে, Bajaj অটো প্রত্যেক মাসে ২০ হাজার CNG Bike বিক্রির টার্গেট নিয়েছে। বেশ কয়েকটি ভেরিয়েন্টে CNG Bike লঞ্চ করবে। চলতি বছরের শেষে কয়েকটি এবং ২০২৫ সালের শুরুতে বেশ কয়েকটি বাজাজ CNG ভেরিয়েন্ট লঞ্চ করবে বলে খবর। অনেকের মতে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বাজাজ দেশের সিএনজি বাইকের (Bajaj CNG Bike) বাজার অনেকটাই ধরে ফেলবে।

Bajaj CNG Bike

  • Bajaj CNG Bike: অর্ধেক হবে পেট্রোলের খরচ

তথ্য অনুযায়ী, বাজাজের নতুন সিএনজি বাইকের দাম (Bajaj CNG Bike) পেট্রোল চালিত বাইকের তুলনায় অর্ধেক হবে। এন্ট্রি লেভেল সেগমেন্টে CNG Bike টিকে লঞ্চ করার পরকল্পনা রয়েছে Bajaj -এর। ফলে অনেকটাই সস্তা হবে এই বাইক। একেবারে নতুন নামে বাইকটিকে ভারতের বাজারে লঞ্চ করা হবে। তবে বাজারে থাকা বাজাজের বাইকে সিএনজি কিট কিন্ত্য বসানো যাবে না। বাজাজের নতুন সিএনজি বাইকটি (Bajaj CNG Bike) পরীক্ষার সময় বেশ কয়েকবার দেখা গিয়েছে। যদিও ডিজাইন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

  • Bajaj CNG Bike: প্রিমিয়াম সেগমেন্টে হতে পারে এন্ট্রি

সংস্থা সূত্রে জানা গিয়েছে, মাত্র ৭০ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ থাকলেও CNG বাইক খুব একটা সস্তা হবে না। নয়া এই সিএনজি বাইকে ডিস্ক ব্রেক, লম্বা সিট, অ্যালয় হুইল থাকতে পারে। থাকতে পারে সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার, সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। সংস্থার দাবি, নয়া CNG Bike অন্যান্য বাইকের মতোই গ্রাহকদের পছন্দের হবে এবগং বিক্রিতে (Bajaj CNG Bike) ঝড় তুলবে। আগাম বুকিং খুব শীঘ্র শুরু হতে পারে বলে খবর। নাম মাত্র টোকেন মানিতে বিশ্বের প্রথম CNG Bike বুকিংয়ের সুবিধা Bajaj অটো দিতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+