Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইলেকট্রিক গাড়ি-বাইক কিনতে ভর্তুকি দেবে সরকার! নির্মলা বাজেটে আরও কী থাকতে পারে? জানুন

Union Budget 2024: বৃহস্পতিবার অন্তবর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট মোদী সরকারের। ফলে এই বাজেটকে কেন্দ্র করে একাধিক প্রত্যাশা। বিশেষ করে ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেইক্যালের (Electric Cars in India) একটা বিশাল বাজার তৈরি হয়েছে। বিক্রিও অনেকটাই বেড়েছে।

এই অবস্থায় ইলেকট্রিক ভেইক্যাল সেক্টরের জন্যে এবারের বাজেটে (Union Budget 2024) বড় কিছু ঘোষণা মোদী সরকার করতে পারে বলে আশা।

Union Budget 2024

বিশেষ করে ফেম ভতুকি থেকে ইভির প্রোডাকশন এবং রফতানির ক্ষেত্রে সরকার যাতে বড় ছাড় দেয় সেই আশায় এই সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। নির্মলার (Nirmala Sitharaman) বাজেটে (Union Budget 2024) ঠিক কি প্রত্যাশা এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের? জেনে নিন-

Union Budget 2024: FAME III স্কিম

FAME II ভতুকি যোজনা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। তবে নির্মলার বাজেটে (Union Budget 2024) এই বিষয়ে বড় প্রস্তাব থাকতে পারে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, ইলেকট্রিক গাড়ি-বাইকের বিক্রি বাড়াতে এবারের বাজেটে FAME III ভতুকি যোজনা ঘোষণা করতে পারে মোদী সরকার।

শুধু তাই নয়, পাবলিক এবং শেয়ার্ড ট্রান্সপোর্টকে বিদ্যুতায়িত করার জন্য ১০,০০০ কোটি টাকার বাজেটের প্রস্তাবও নরেন্দ্র মোদী সরকার রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ইভি নির্মান সংস্থাগুলির দাবি, সরকার যদি ভর্তুকি স্কিম ফের একবার চালু করে ইলেকট্রিক গাড়ি এবং বাইকের চাহিদাও বাড়বে।

Union Budget 2024: লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে হতে পারে বড় ঘোষণা

ইলেকট্রিক ভেইক্যালের গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যাটারি। যা লিথিয়ান আয়ন হয়ে থাকে। আর এই ব্যাটারি পাওয়ার জন্যে সমস্ত বড় ইভি সংস্থাকেই বাইরের কোম্পানির উপর নির্ভর করতে হয়।

আর তা আমদানির ক্ষেত্রে বড় শুল্ক দিতে হয়। আর তাতে এবার ছাড়ের আশা করছে নির্মান সংস্থাগুলি। এই বিষয়ে বাজেটে (Union Budget 2024) বড় কোনও ঘোষণা হতে পারে বলেও মত। যদিও দেশে লিথিয়াম আয়নের অনেক মজুদ আবিষ্কৃত হয়েছে, তবুও সেগুলি খনন ও ব্যবহারে দীর্ঘ সময় বাকি। এই অবস্থায় সরকারের কাছে আমদানিতে বড় ছাড়ের আশা করা হচ্ছে।

Union Budget 2024: ট্যাক্স নিয়ে বড় সিদ্ধান্তের আশা

'মেড ইন ইন্ডিয়া' গাড়ির বিক্রি বাড়াতে চায় মোদী সরকার। আর তাই এবারের বাজেটে (Union Budget 2024) বিদেশ থেকে আসা ইলেকট্রিক গাড়ির উপর আমদানি শুল্ক বসাতে পারে মোদী সরকার। যাতে দেশের ইলেকট্রিক গাড়ি কিংবা বাইক তৈরির সংস্থাগুলি বাড়তি মাইলেজ পেতে পারে।

বিশ্লেষকদের মতে, বহু স্টার্টআপ সংস্থা ইভি ভেইক্যালের উপর কাজ করছে ভারতে। সরকার শুল্ক বাড়ালে নয়া দিগন্ত সেই সমস্ত স্টার্টআপের সামনে খুলে যাবে বলে মত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+