আরও সস্তা হবে এবার স্মার্টফোন? জলের দরে মিলবে স্মার্টটিভিও? নির্মলার বাজেটে এবার...
Union Budget 2025: গত কয়েক বছরে প্রযুক্তিক্ষেত্রে বড় বদল এসেছে। ক্রমশ 'ডিজিটাল ইন্ডিয়া'র দিকে এগিয়ে যাচ্ছে ভারত। 5G এর মাধ্যমে দেশের প্রযুক্তিক্ষেত্রে দ্রুত বদল হচ্ছে। ইতিমধ্যে দেশের একাধিক মেট্রো শহরে শুরু হয়ে গিয়েছে 5G পরিষেবা। শুধু তাই নয়, ভারতের নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক বেশি করে বিভিন্ন ধরনের গ্যাজেটের ব্যবহার করছে।
এর সঙ্গে 'Artificial intelligence'র ব্যাপক উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও বারবার AI এর প্রসঙ্গ উঠে এসেছে। এই পরিস্থিতিতে আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ফলে দেশের মাটিত টেকনোলজি সেক্টরকে (Union Budget 2025 Expectations Technology Sector) আরও বুস্ট করতে একাধিক ঘোষণা এবারের বাজেটে (Union Budget 2025) থাকতে পারে বলেই মত।

একনজরে দেখে নেওয়া যাক ২০২৪ আর্থিক বাজেটে (Union Budget 2025) কি কি ঘোষণা করা হয়েছিল। এবার সেই খাতে বাড়তি সুবিধা দেওয়া হতে পারে? রইল বিস্তারিত।
Union Budget 2025: স্মার্টফোনে বড় ছাড়
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রযুক্তি সেক্টরে একাধিক ঘোষণা করেছিলেন নির্মলা সিতারমন। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে ছিল বড় ঘোষণা। ভারতের মাটিতে মোবাইল ফোন যাতে আরও বেশি করে বানানো হয় সেজন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয়েছিল বিশেষ ছাড়ের। শুধু তাই নয়, স্মার্টফোন সস্তা হবে বলে ঘোষণা করা হয়।
একই সঙ্গে মোবাইল চার্জার, মোবাইল প্রিন্টেড সার্কিট ডিজাইন অ্যাসেম্বলি (PCDA) এবং মোবাইল ফোনের উপর যে কাস্টম ডিউটি ছিল তা কম করার কথা বলা হয়েছিল বাজেটে। প্রাতঃ ১৫ শতাংশ কমানোর ঘোষণা হয়। যার সরাসরি লাভ ক্রেতারা পেয়েছিলেন।
এবারও অর্থাৎ 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করা হচ্ছে সেখানে বেসিক ডিউটি আরও কমানোর হতে পারে। এতে আরও সস্তা হতে পারে স্মার্ট ফোন। এমনটাই মত বিশ্লেষকদের। স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যে আমদানি কর কমানোর দাবি জানিয়েছেন। এই বিষয়েও নির্মলা সীতারমনের বাজেটে দিশা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা হলে আরও সস্তা হতে পারে ভারতে স্মার্টফোন।
Union Budget 2025: সস্তা হতে পারে অন্যান্য প্রোডাক্ট
গত বাজেটে একাধিক ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছিল। এবার এর উলটো পথেই হাঁটতে পারে মোদী সরকার। ফোন ছাড়াও সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্টের দাম কমতে পারে এবারের বাজেটে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ইলেকট্রনিক পণ্যের উপর কর কমানোর দাবি জানিয়েছে সরকারের কাছে। আর এই দাবি যদি সরকার মেনে নেয় তাহলে স্মার্ট টিভি থেকে শুরু করে সস্তা হতে পারে অন্যান্য একাধিক প্রোডাক্ট।
Union Budget 2025: নির্মলার বাজেটের দিকে টেলিকম সেক্টর
অন্যদিকে টেলিকম সেক্টরও নির্মলা সিতারমনের কাছে বিভিন্ন ধরনের ছাড়ের দাবি জানিয়েছে। এখন দেখার সরকার বাজেটে কি ঘোষণা করে।












Click it and Unblock the Notifications