৯ মাসে ইস্তফা ১৫ হাজারের, কাজে যোগ ২৮ হাজারের! কারণ ব্যাখ্যা ব্যাঙ্ক কর্তৃপক্ষের

গত নয় মাসে বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে প্রায় ১৫ হাজার কর্মী ইস্তফা দিয়েছেন। অন্যদিকে টিয়ার দুই এবং টিয়ার থ্রি শহরগুলিতে ব্যাঙ্কের বিস্তারের জন্য প্রায় ২৮ হাজার নতুন কর্মীও নিয়োগ করেছে

গত নয় মাসে বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে প্রায় ১৫ হাজার কর্মী ইস্তফা দিয়েছেন। অন্যদিকে টিয়ার দুই এবং টিয়ার থ্রি শহরগুলিতে ব্যাঙ্কের বিস্তারের জন্য প্রায় ২৮ হাজার নতুন কর্মীও নিয়োগ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক শিল্পের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গিয়েছে অটোমেশনের পাশাপাশি নতুন দক্ষতার প্রয়োজন হওয়ায় এই ইস্তফাকে আরও ত্বরান্বিত করেছে।

 ৯ মাসে ইস্তফা ১৫ হাজারের, কাজে যোগ ২৮ হাজারের! কারণ ব্যাখ্যা ব্যাঙ্ক কর্তৃপক্ষের

তবে এই ধরণের ইস্তফা থেকে ধাক্কা খাওয়ার কিচু নেই। কেননা সাধারণভাবে ইস্তফার হার ২০ থেকে ২২ শতাংশের মধ্যেই থাকে। কর্মী সংখ্যার নিরিখে একটা সময়ে এই ব্যাঙ্কে ৭৫ হাজার কর্মী ছিলেন। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সেখানেই ১২৮০০ কর্মী নিয়োগ করা হয়েছে।

তবে সূত্রের খবর অনুযায়ী, ২০১৯-এর এপ্রিল থেকে ডিসেন্বরে হতাশার হার ছিল ১৯ শতাংশ। আগের বছরে তা ছিল ১৭ শতাংশ।

অ্যাক্সিস ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর রাজেশ দাহিয়া জানিয়েছেন, ব্যাঙ্ক দ্রুতগতিতে বিস্তার হচ্ছে। গত বছরেই প্রচুর লোক নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আগামী ২ বছরে এই ব্যাঙ্ক ২৫ থেকে ৩০ হাজার লোক নিয়োগ করবে।

জানা গিয়েছে গত অর্থবর্ষে যেখানে ব্যাঙ্কের ৪০০ শাখা খোলা হয়েছিল, সেখানে এই অর্থবর্ষে ৫৫০ টি শাখা খোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+