উৎসবের মরসুমে ধাক্কা! আমূলের দুধের দাম বাড়ল লিটারে ২ টাকা, ব্যতিক্রম গুজরাত

ফের বাড়ানো হল আমূলের দুধের দাম। এদিন সংস্থার তরফে গুজরাত বাদে আর সব রাজ্যে দুধের দামবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ফুল ক্রিম দুধ এবং মোষের দুধের দাম লিটার পিছু ২ টাকা করে বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ফুল ক্রিম দুধের ১

ফের বাড়ানো হল আমূলের দুধের দাম। এদিন সংস্থার তরফে গুজরাত বাদে আর সব রাজ্যে দুধের দামবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ফুল ক্রিম দুধ এবং মোষের দুধের দাম লিটার পিছু ২ টাকা করে বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ফুল ক্রিম দুধের ১ লিটারের দাম ৬১ টাকা বেড়ে হচ্ছে ৬৩ টাকা। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের এমডি আরএস সোধি দুধের দাম বৃদ্ধির ব্যাপারে জানিয়েছেন।

গত অগাস্টে বেড়েছিল দাম

গত অগাস্টে বেড়েছিল দাম

এব্যাপারে উল্লেখ করা যেতে পারে গত ১৭ অগাস্ট গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন আমূল দুধের দাম লিটার পিছু ২ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছিল। এই দাম বৃদ্ধি গোল্ড, তাজা, শক্তি সব ক্ষেত্রেই বেড়েছিল।
সেই সময় আহমেদাবাদ ছাড়াও গুজরাতের সৌরাষ্ট্র, দিল্লি, এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই এবং অন্য রাজ্য যেখানে আমূল তার তাজা দুধ বাজারজাত করে সেখানে দুধের দাম বৃদ্ধি করা হয়েছিল।

মাদার ডেয়ারির দুধেরও দাম বৃদ্ধি

মাদার ডেয়ারির দুধেরও দাম বৃদ্ধি

সেই সময় শুধু আমূলই নয়, মাদার ডেয়ারিও তাদের দুধ সংগ্রহ এবং অন্য ইনপুট খরচ বৃদ্ধির কারণে দিল্লি-এনসিআর-এ দুধের দাম লিটার পিছু ২ টাকা করে ব-দ্ধি করেছিল। এর আগে গত মার্চে মাদার ডেয়ারির তরফে দিল্লি-এনসিআর অঞ্চলে দুধের দাম প্রতি লিটারের ২ টাকা করে বৃদ্ধির করেছিল।

আমূল নিয়ে অমিত শাহ

আমূল নিয়ে অমিত শাহ

গত ৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে জানিয়েছিলেন আমূলকে আরও পাঁচটি সমবায় কমিটির সঙ্গে যুক্ত করে একটি মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটি গঠন করা হবে। গুয়াহাটিতে নর্থ ইস্টার্ন কাউন্সিলের ৭০ তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছিলেন একীভূতকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি সেখানে আরও বলেছিলেন, এই পণ্য রফতানি করে যা লাভ হবে তা কৃষকদের অ্যাকাউন্টে যাবে।

খাঁটি দুধ নয়, সেখানে রয়েছে জল-চর্বি-দুধের গুঁড়ো

খাঁটি দুধ নয়, সেখানে রয়েছে জল-চর্বি-দুধের গুঁড়ো

প্যাকেটজান দুধ নিয়ে দিল্লি-এনসিআর-এ এক সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে প্রায় ৪৫ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিস। তাঁদের মধ্যে ২১ শতাংশ বলেছিলেন, তারা বিশ্বাস করেন যে তাঁরা যে দুধ কিনছেন, সেখানে জল, চর্বি এবং দুধের গুঁড়ো রয়েছে। অন্য ২১ শতাংশ বলেছিলেন দুধে ভেজাল রয়েছে। ১৭ শতাংশ মানুষ বলেছিলেন দুধে জল মেশানো হয়

(আমূলের প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+