সেবির চেয়ারম্যানের পাশে প্রাক্তন ইনফোসিস কর্তা, হিন্ডেনবার্গকে পাল্টা আক্রমণ

এই মুহূর্তে একমাত্র বিজেপিই কার্যত হিন্ডেনবার্গের রিপোর্টের সমালোচনা করেছে এবং পিছনে কংগ্রেস তথা বিরোধীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। দেশের অর্থনীতিকেও অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেছে বিজেপি।

তবে হিন্ডেনবার্গকে নিন্দার কথা শোনা গিয়েছে অর্থনীতিবিদ তথা আরিন ক্যাপিটালের চেয়ারম্যান মোহনদাস পাইয়ের মুখে। তাঁর দাবি, কোনও তথ্য ছাড়াই সেবির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেছেন, হিন্ডেনবার্গের একমাত্র উদ্দেশ্যহল অর্থ উপার্জন করা, সেখান অভিযোগের কোনও গুরুত্ব নেই।

mohandas-pai

  • কী বলছেন মোহনদাস পাই

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইনফোসিসের প্রাক্তন কর্তা বলেছেন, হিন্ডেনবার্গের অভিযোগের কোনও সারবস্তু নেই। এা চরিত্র হনন করতেই সবার ওপরে কাদা ছুড়ছে। হিন্ডেনবার্গ সেবি থেকে নোটিস পেয়েছে বলেও উল্লেখ করেন মোহনদাস পাই।

  • কী অভিযোগ হিন্ডেনবার্গের

হিন্ডেনবার্গের নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এং তাঁর স্বামী ধবল বুচের অর্থ পাচার করে আদানিদের অফশোর সংস্থায় বিনিয়োগ করেছেন। যদিও সেবির চেয়ারম্যান মাধবী পুরি বুচ হিন্ডেনবার্গের ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

  • সেবির চেয়ারম্যানের পাশে মোহনদাস পাই

এব্যাপারে মোহনদাস পাই দাবি করেছেন, নিয়োগের সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি পরীক্ষা করেছিল, সেখানে স্বার্থের কোনও দ্বন্দ্ব ছিল না বলে দাবি করেছেন মোহনদাস পাই। তিনি আরও বলেছেন, বিনিয়োগটি সিঙ্গাপুরের একটি স্থানীয় তহবিলে ছিল। নিয়ম অনুযায়ীই তা করা হয়েছিল। সেই সময় তাঁরা সেখানকার বাসিন্দা ছিলেন। তিনি দাবি করেছেন, আদানির সংস্থাগুলিতে তহবিলের কোনও বিনিয়োগ ছিল না। এক্ষেত্রে সেবিতে যোগদানের সময়েও কোনও বিনিয়োগ নেই, ফলে সমস্যা কোথায় প্রশ্ন করেছেন তিনি।

  • হিন্ডেনবার্গের বিশ্বাসযোগ্যতা নেই

মোহনদাস পাই দাবি করেছেন হিন্ডেনবার্গের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এব্যাপারে বিনিয়োগকারীরা যেন বিভ্রান্ত না হন, সেই আবেদনও তিনি করেছেন। তিনি হিন্ডেনবার্গের বিরুদ্ধে মাধবী ও ধবল বুচের চরিত্র হননের চেষ্টার অভিযোগও করেছেন।

তিনি বলেছেন, হিন্ডেনবার্গকে ভারতের বিভিন্ন জায়গায় নিয়ম লঙ্ঘনের জন্য শোকজ করা হয়েছে। কিন্তু তারা শোকজের জবাব দেওয়ার পরিবর্তে সেবির বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+