টিডিএস কাটা হলেও আইটিআর ফাইল হয়নি! আয়কর বিভাগের নোটিশে বিপদে পড়তে পারেন
চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪ এবং অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৪-২৫ শেষের দিকে। আয়কর বিভাগ শীঘ্রই এমন ব্যক্তিদের নোটিশ পাঠাতে চলেছে, যাঁরা আয়কর রিটার্ন জমা দেননি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই সব লোকেদের নোটিশ পাঠানো হবে, যাঁদের উৎস থেকে কর কেটে নেওয়া হয়েছে। পরিষ্কার করে বলতে গেলে, যদি টিডিএস কেটে নেওয়া হয় এবং আইটিআর ফাইল করা না হয়, তাহলে নোটিশ আসতে পারে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে সিবিডিটির চেয়ারম্যান নীতীন গুপ্তা জানিয়েছেন, আয়কর বিভাগ সেইসব করদাতাদের নোটিশ পাঠাবে, যাঁদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য রয়েছে। তিনি আরও বলেছেন, আয়কর বিভাগের ফোকাস রিফান্ডের সময় কমিয়ে রিটার্ন আপডেট করা বা বড় কর সংক্রান্ত বিরোধগুলির সমাধান করা। এছাড়াও আয়কর বিভাগ করদাতাদের জন্য পরিষেবা উন্নত করতে চায়।

সিবিডিটির চেয়ারম্যান নীতীন গুপ্তা জানিয়েছেন, সিবিডিটি মাইসুরুতে একটি ডিমান্ড ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করেছে। যেখানে এককোটি টাকার বেশি ট্যাক্স বিরোধ নিয়ে চর্চা করছে। তিনি বলেছেন, এর অধীনে করদাতারা এই কর বিরোধীগুলির সমাধান করতে সিএ ও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি আরও বলেছেন, আগে এটি শুধুমাত্র একটি ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটি সমগ্র ভারতের সমস্যার সমাধান করছে।
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-এর অন্তর্বর্তী বাজেটে ২৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া করের দাবি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, প্রচুর সংখ্যায় ছোট, অমীমাংসিত প্রত্যক্ষ করের দাবি রয়েছে। এর মধ্যে অনেকগুলি পুরনো। এগুলিকে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কারণে সৎ করদাতারা অর্থ ফেরত সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন, ২০০৯-১০ অর্থ বর্ষের জন্য ২৫ হাজার কোটি টাকা এবং ২০১০-১১ থেকে ২০১৪-১৫ আর্থিক বছরের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া করের দাবি রয়েছে। সরকারের সিদ্ধান্তে প্রায় এক কোটি করদাতা উপকৃত হবেন বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications