২০ হাজার টাকা দাম কমল! Ather450s-এর মালিক হন মাত্র ২৫০০ টাকায়
Ev Scooter Discount Offers: নতুন বছর অর্থাৎ 2024 পড়তেই গ্রাহকদের জন্যে একগুচ্ছ অফারের কথা ঘোষণা করেছে! সম্প্রতি Ather 450 Apex লঞ্চ করেছে সংস্থা। যা নিয়ে জোর টক্কর চলছে ইভি সেক্টরে। এর মধ্যেও ইভি স্কুটারের বিক্রি বাড়াতে চায় Ather।
আর তাই Ather 450s স্কুটারটির দামে বড় ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় ২০ হাজার টাকা কমিয়ে দিয়েছে সংস্থা। ফলে অনেকটাই সস্তা হয়েছে Ather 450s ইভি স্কুটারটি।

কিন্তু হঠাত কেন এত বড় ডিসকাউন্ট সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে OLA এর সঙ্গে টক্কর দিতেই এমন সিদ্ধান্ত Ather মোটর এত বড় ডিসকাউন্ট (Ev Scooter Discount Offers) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
Ev Scooter Discount Offers: ২০, ০০০ টাকা ডিসকাউন্ট
Ather450s সংস্থার অন্যতম সেরা ইভি স্কুটারগুলির একটি। আর তাতেই সবথেকে বড় ডিসকাউন্ট (Ev Scooter Discount Offers) দেওয়ার ঘোষণা করেছে। MRP এর উপর ২০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা বলা হয়েছে। সংস্থার তরফে এই বিষয়ে টুইট করা হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে, Ather450s এর দাম ১ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকা থেকে ১,০৯,৯৯৯ হয়ে গিয়েছে। এই দাম কিন্তু এক্স-শোরুম প্রাইসে।
Ev Scooter Discount Offers: 115 KM রেঞ্জ
Ather450s সিঙ্গল 2.9 KWH ব্যাটারি ভেরিয়েন্ট (Ev Scooter Discount Offers) দেওয়া হয়েছে। যা কিনা 115 KM রেঞ্জ দিতে সক্ষম বলে দাবি Ather Energy-এর। এখানেই শেষ নয়, টপ স্পিড প্রতি ঘন্টায় ৯০ কিমি। সবথেকে বড় ব্যাপার Ather Energy-এর 450s মাত্র তিন দশমিক ৯ সেকেন্ডে প্রতি ঘণ্টাত ৪০ গতিতে ছুটতে পারবে।
একাধিক আধুনিক ফিচার রয়েছে। যেমন স্মার্য়টফোন কানেকটিভিটি এবং নেভিগেশনের আধুনিক সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এলসিডি ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে দেওয়া হয়েছে।
Ev Scooter Discount Offers: এক নজরে ফিচার
একাধিক নতুন ফিচার রয়েছে Ather450s ইভি স্কুটারটিতে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্সোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপোমিটার, চার্জিং পোর্ট, রাইডিং মোডের মতো একাধিক সুবিধা রয়েছে। পাশাপাশি একাধিক আকর্ষণীয় এলইডি আলোর ব্যবস্থা রয়েছে।
মাত্র ₹ 2,500 টাকা দিয়ে Ather450s বুকিং (Ev Scooter Discount Offers) করা যাবে। আর তা যাবে Ather Energy-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। কিংবা কোনও ডিলারের কাছ থেকেও এই সুবিধা পাওয়া যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications