অপেক্ষার দিন শেষ! সাত কোটি মানুষের জন্য টাকা জমা, কী ভাবে অ্যাকাউন্ট পরীক্ষা
EPFO Interest Credit: উৎসবের মরসুমে প্রায় সাত কোটি মানুষের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) ২০২২-২৩ আর্থিক বছরের জন্য অ্যাকাউন্টে সুদ জমা শুরু করেছে। সেক্ষেত্রে ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদ জমার সঙ্গে সঙ্গে টাকা মোট পরিমাণও বাড়বে।
এই সুদ ২০২২-২৩ আর্থিক বছরের জন্য। পিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়েছে কিনা তা পরীক্ষা করা যেতে পারে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফের সুদের হার ৮.১৫ শতাংশ নির্ধারণ করেছে।

এছাড়াও কোনও গ্রাহক যদি জানতে চান কোনও মাসে পিএফ অ্যাকাউন্টে কত জমা পড়েছে, সেখানে কোম্পানি কত টাকা দিয়েছে, তা অনেকগুলি উপায়ে চেক করা যেতে পারে। প্রত্যেক পিএফ অ্যাকাউন্টধারীকে মাসে অন্তত একবার চেক করা উচিত তাঁর অ্যাকাউন্টে কত টাকা কমা পড়েছে।
এক্ষেত্রে ঘরে বসেই জানা যেতে পারে পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। এর জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পিএফের পরিমাণের অংশ প্রতিমাসে নিযুক্ত ব্যক্তিদের বেতন থেকে কেটে নেওয়া হয় এবং তা অ্যাকাউন্টে জমা হয়।
দেশে প্রায় সাত কোটি ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে। গ্রাহক সহজেই ডিজিটাল মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট ব্যালান্স ও অন্য তথ্য পেতে পারেন। ইপিএফও পোর্টাল ছাড়াও উমাং মোবাইল অ্যাপ বা এসএমএস পরিষেবার মাধ্যমে ইপিএপ ব্যালান্স চেক করা যেতে পারে।
সব থেকে সহজ উপায় হল মোবাইলে উমাং অ্যাপটি ডাউনলোড করা। এরপর ইউএএন-এর সাহায্যে লগইন করে কয়েক মিনিটের মধ্যে পিএফ সম্পর্কিত তথ্য যাচাই করে নিতে পারবেন। সেখানে পাশবুক সহজেই দেখা যেতে পারে। এর জন্য উমাং অ্যাপের ইপিএফও বিভাগে যেতে হবে। সেখানে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস-এ ক্লিক করতে হবে। ভিউ পাসবুক নির্বাচন করে পাসবুক দেখতে ইউএএন দিয়ে লগইন করতে হবে। এই সুবিধা পেতে গেলে ইউএএনের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে।
এসএমএসের মাধ্যমেও পিএফের ব্যালান্স জানা যেতে পারে। এর জন্য নথিভুক্ত মোবাইল নবম্বর থেকে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পদ্ধতিও সহজ। এর জন্য EPHOHO UAN ENG লিখতে হবে। শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে ভাষা। যা লিখতে ইংরেজিতে ব্যালান্স পাওয়া যাবে। UAN-এর জায়গায় UAN-ই লিখতে হবে, সেখানে UAN নম্বর লিখতে হবে না।
ইপিএফও ওয়েবসাইটে গিয়েও পিএপ ব্যালান্স চেক করা যেতে পারে। UAN এবং পাসোয়ার্ড দিয়ে ইপিএফও পাসবুক পোর্টালে লগইন করতে হবে। ইপিএফও-র নিয়ম অনুসারে শুধুমাত্র সেই গ্রাহক ফোন কল বা মেসেজের মাধ্যমে তথ্য পাবেন, যাঁদের UAN সক্রিয় রয়েছে।












Click it and Unblock the Notifications