উৎসবের আগে সুখবর, সরকার সাড়ে ৬ কোটি EPF অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে! ব্যালেন্স চেক করুন
উৎসবের আগে সুখবর, সরকার সাড়ে ৬ কোটি EPF অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে! ব্যালেন্স চেক করুন
কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (epfo) ৬.৫ কোটি গ্রাহকের জন্য সুখবর দিয়েছে। উৎসবের আগে গ্রাহকদের অ্যাকাউন্টে ৮.৫% হারে সুদের টাকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে ইপিএফও।

অ্যাকাউন্টে ৮.৫% হারে সুদের টাকা
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, তারা ৮.৫% হারে সুদের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি তা অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। ইপিএফও জানিয়েছে, যখনই অ্যাকাউন্টে সুদের টাকা জমা হবে, তা একইসঙ্গে দেওয়া হবে। ইপিএফও-র তরফে বলা হয়েছে, কারও ক্ষতি হবে না। তাই সব গ্রাহককেই ধৈর্য ধরতে হবে। ইপিএফও-র তরফে টুইটে জানানো হয়নি, প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা কখন অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে মোদী সরকার ২০২০-২১ অর্থবর্ষের জন্য ৮.৫% হারে সুদ অনুমোদন করেছিল আগেই। অনুমান করা হচ্ছে এমাসের শেষের দিকে সবার অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছে যাবে।

সুদের হার ৭ বছরে সর্বনিম্ন
২০১৯-২০ সালে শেষবার কেওয়াইসির ঝামেলার কারণে অনেক গ্রাহককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ২০২০-২১ সালের জন্য ইপিএফও সুদের হার অপরিবর্তিত রেখেছিল। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

মিসড কল থেকে ব্যালেন্স জানার পদ্ধতি
কোনও গ্রাহক তাঁর অ্যাকাউন্টে কত টারা রয়েছে, তা জানতে ইপিএফও-তে সংযুক্ত থাকা মোবাইল নম্বর থেকে 011-22901406-এ মিসড কল দিতে হবে। এরপরেই ইপিএফও-র থেকে পিএফ-এর বিবরণ পাওয়া যাবে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ইউএএন-এর সঙ্গে প্যান ও আধার লিঙ্ক করা থাকতে হবে।

অনলাইনে ব্যালেন্স চেক
১) অনলাইনে ব্যালেন্স চেত করতে গেলে গ্রাহককে ইপিএফও ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে epfindia.gov.in-এ গিয়ে পাসবুকে ক্লিক করতে হবে।
২) গ্রাহকের ই-পাসবুকে ক্লিক করলে একটি নতুন পেজ আসবে, passbook.epfindia.gov.in.
৩) সেখানে গ্রাহকের UAN নম্বর, পাসোয়ার্ড এবং ক্যাপচা পূরণ করতে হবে।
৪) সব বিবরণ পূরণ করার পরে একটি নতুন পেড খুলে যাবে, সেখানে গ্রাহককে মেম্বার আইডি দিতে হবে।
৫) সেখানেই ই-পাসবুকে ইপিএফ ব্যালেন্স পাওয়া যাবে।

উমঙ্গ অ্যাপেও ব্যালেন্স চেক করা যাবে
১) এর জন্য উমঙ্গ অ্যাপে গিয়ে ইপিএফও-তে ক্লিক করতে হবে।
২) অন্য পেজে কর্মচারী পরিষেবায় ক্লিক করতে হবে।
৩) পাস বুকে ক্লিক করতে হবে, এরসঙ্গে UAN নম্বর এবং ওটিপি পাসোয়ার্ড হিসেবে দিতে হবে। তারপরেই ব্যালেন্স জানা যাবে।

এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স চেক
যদি গ্রাহকের UAN নম্বর ইপিএফও-তে থাকে, তাহলে তিনি এসএমএস-এর মাধ্যমে পিএফ-এর ব্যালেন্স জানতে পারবেন। এরজন্য গ্রাহককে EPFOHO লিখে 77382 99899 নম্বরে পাঠাতে হবে। তারপরেই তথ্য চলে আসবে। পিএফএ-র ব্যালেন্স জানতে এই পরিষেবা ইংরেজি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লম এবং বামলা ভাষায় পাওয়া যায়।












Click it and Unblock the Notifications