পিএফ-এর নিয়মে পরিবর্তন হতে চলেছে, নতুন নিয়ম অনুসরণ করতে না পারলে মিলবে না অর্থ

পিএফ-এর নিয়মে পরিবর্তন হতে চলেছে, নতুন নিয়ম অনুসরণ করতে না পারলে মিলবে না অর্থ

ইপিএফ (epf) গ্রাহকদের পিফ (pf) আ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করতেই হবে। এর জন্য তাঁদেরকে সেপ্টেম্বর (september) পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। ইপিএফও-র তরফে এই বিষয়টিকে বাধ্যমূলক করে দেওয়া হয়েছে। কর্মীদের সুবিধার জন্য এই সময়সীমা ১ জুন থেকে বাড়িয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে।

শ্রম আইনের সংশোধন

শ্রম আইনের সংশোধন

এই কাজ করতে গিয়ে শ্রম মন্ত্রকের তরফে ২০২০-র সোশ্যাল সিকিউরিটি কোড ১৪২-এর সংশোধনের কথা বলা হয়েছে। ধারা ১৪২ কোনও কর্মীর পরিচয়কে প্রকাশ করে। তিনি অসংগঠনিক ক্ষেত্রের শ্রমিকও হতে পারেন। আধার কার্ডের মাধ্যমেই সেই পরিচয় নিশ্চিত করা যাবে। এই কোডের মাধ্যমেই সুবিধা পাওয়া যাবে।

ব্যাঙ্কের অ্যাকাউন্টে আগেই যুক্ত হয়েছে প্যান ও আধার

ব্যাঙ্কের অ্যাকাউন্টে আগেই যুক্ত হয়েছে প্যান ও আধার

প্রসঙ্গত ব্যাঙ্কের অ্যাকাউন্টে নো ইওর কাস্টোমার-এ আগেই যুক্ত হয়েছে প্যান ও আধার কার্ড। পরবর্তী সময়ে পিপিএফ এবং ইপিএফ-ও যুক্ত হয়েছে। ইপিএফ-এর ক্ষেত্রে যদিও কোনও কর্মী তা যুক্ত না কসরেন, তাহলে নির্দিষ্ট কর্মী জমা টাকার সুদ পাবেন না। এমন কী জমা টাকা তুলতে গেলেও আবেদন বাতিল হয়ে যাবে।

সুবিধা বাড়াতে আইন সংশোধন করা হয়েছে

সুবিধা বাড়াতে আইন সংশোধন করা হয়েছে

২০২০-র সোশ্যাল সিকিউরিটি কোড সংশোধন করা হয়েছে। আরও বেশি সংখ্যায় সংগঠিত ও অসংগঠিত কর্মীদের সুযোগ করে দিতে সামাজিক সুরক্ষাকে বর্ধিত করা হয়েছে। এই কোড এখনও লাগু না হলেও, বলা হয়েছে, কর্মীদের আধার নম্বর দিতে হবে। তা হলেই তারা তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন।

সময় দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত

সময় দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত

ইপিএফও-র নোটিফিকেশনে বলা হয়েছে, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করার জন্য সময় দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত। যদি তা না করা হয়, তাহলে কোনও কর্মী ইপিএফ-এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ অ্যাডভান্সের মতো সুবিধাও। সব সুবিধাই দেওয়া হবে অনলাইনে। আর এই সংযুক্তিতে দায়িত্ব রয়েছে নিয়োগ কর্তারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+