বেকারত্ব দূরীকরণে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের! আসন্ন বাজেটে পূরণ হবে ব্যবসায়ীদের প্রত্যাশা?
Union Budget 2025: কাউন্ট ডাউন শুরু! আগামী শনিবারই ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। চাকুরীজীবী থেকে সাধারণ গৃহবধূ, সমাজের প্রতিটি স্তরের মানুষ এই বাজেট ঘোষণার অপেক্ষায় রয়েছেন। বাজেট থেকে কেন্দ্রীয় সরকারের থেকে সাধারণ মানুষের রয়েছে বিরাট প্রত্যাশা।
কর্ম সংস্থান সৃষ্টি থেকে আর্থিক বৃদ্ধির জন্য কী দাওয়াই দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার দিকে তাকিয়েই দেশবাসী। মোদী সরকারের আমলে দেশে বেকারত্বের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। ফলে বেকারত্বে থেকে যুব সমাজকে মুক্তি দেওয়াই আসন্ন বাজেটে (Union Budget 2025) নির্মলা সীতারমনের কাছে সব থেকে বৃহৎ চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

তাঁরা মনে করেন, নারী এবং যুব সমাজের জন্য চাকরি সৃষ্টি করার জন্য নয়া দিশা থাকতে পারে এবারের বাজেটে। কিন্তু আমজনতা কী বলছে এই বিষয়ে?
একেবারে তা জানতে 'গ্রাউন্ড-জিরোয়' ওয়ান ইন্ডিয়া বাংলা। দেখুন ভিডিও-
বলে রাখা প্রয়োজন, আগামী ১লা ফেব্রুয়ারি আরও এক ইতিহাস গড়তে চলেছেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী হিসাবে সবথেকে বেশি বাজেট পেশ করবেন তিনি। ২০২৫ সালের এই বাজেট হবে নির্মলা সিতারমনের পেশ করা অষ্টম বাজেট। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য যে বাজেট পেশ হতে চলেছে অনুমান করা হচ্ছে তাতে ফিসকাল ডিপোজিট কমানোয় এবং ক্যাপেক্স টার্গেট বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হতে পারে।
বাজেটে সরকারের তাস হবে বিপুল কর্মসংস্থান এবং শিল্প ক্ষেত্রে উন্নয়ন। বিশেষত পিএলআই স্কিমের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর দিতে চায় নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও বিভিন্ন বড় সরকারি স্কিমে এবার বরাদ্দ বাড়ানো হতে পারে বলেও খবর। এছাড়াও সবথেকে বড় প্রত্যাশা থাকছে তা হল কর ছাড়। বেতন ভোগী কর্মীরা এবার কর ছাড়ের আশায় বাজেটের দিকে তাকিয়ে আছে।












Click it and Unblock the Notifications