কর্মীদের ওপরে বাড়তে চলেছে বোঝা! এবার বেতনের ওপরেও জিএসটি

কর্মীদের ওপরে বাড়তে চলেছে বোঝা! এবার বেতনের ওপরেও জিএসটি

এবার কর্মীদের বেতনের (salary) ওপরেও বসতে চলেছে জিএসটি (gst)। আয়কর বিভাগের অ্যাডভান্স রুলিয়ে বলা হয়েছে নোটিশ পিরিয়ডে কর্মীরা যে বেতন পারেন, তার জন্য জিএসটি দিতে হবে। এছাড়াও গ্রুপ বিমা পলিসি, কর্মীদের মোবাইল বিল পরিশোধের জন্য নিয়োগকর্তার কাছ থেকে জিএসটি নেওয়া হবে।

 আদেশটি কী?

আদেশটি কী?

অর্থমন্ত্রকের আদেশে বলা হয়েছে, কর্মী নোটিশ পিরিয়ডে থাকলে, নির্দিষ্ট সংস্থা একজন কর্মীকে পরিশেবা প্রদান করছে, তাই এর ওপরে জিএসটি প্রয়োগ করা উচিত। সাধারণভাবে পরিষেবা হিসেবে বিবেচিত সব ক্ষেত্রেই জিএসটি নেওয়া হয়।

নোটিস পিরিয়ডের টাকায় জিএসটি

নোটিস পিরিয়ডের টাকায় জিএসটি

সাধারণ ভাবে কোনও কর্মী চাকরি ছাড়ার সময় কোম্পানিকে কয়েকদিনের নোটিশ দিতে হয়। সাধারণভাবে এই সময়ের মধ্যে কোম্পানি সেই জায়গায় অন্য কাউকে নিয়োগ করে। সাধারণভাবে এই সময়কাল হয় ৩০ দিনের। এর জন্য কোম্পানি সেই কর্মীকে অর্থপ্রদান করে সেই কোম্পানি পরিষেবা দিচ্ছে। কিন্তু অথরিটি ফর অ্যাডভান্স রুলিং-এপ নতুন নিয়ম অনুযায়ী, ওই কর্মীকে ওই সময়ের বেতনের জন্য জিএসটি দিতে হবে।
রাষ্ট্রয়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়ামের সহযোগী ভারত ওমান রিফাইনারিজের এক মামলায় অথরিটি অফ অ্যাডভান্স রুলিং এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে আহমেদাবাদের অ্যামনিল ফার্মাসিউটিক্যালের আবেদনেও অথরিটি ফর অ্যাডভান্স রুলিং ১৮ শতাংশ জিএসটি নেওয়ার কথা বলেছে। পাশাপাশি এককর্মী কোনও নোটিশ পিরিওড না দেওয়ায় ন্যূনতম যে সময় নোটিশ দেওয়ার কথা, সেই সময়ের বেতনের ওপর থেকেও জিএসটি আদায় করা হয়েছে।

পলিসি ও অন্য বিলেও ডিএসটি

পলিসি ও অন্য বিলেও ডিএসটি

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যদি কোনও কোম্পানির গ্রুপ ইনসিওরেন্স পলিসি থাকে এবং তার প্রিমিয়ামের অংশ তার কর্মীদের থেকে নেয়, তাহলে সেই কোম্পানিকে সেই প্রিমিয়ামের ওপরে জিএসটি দিতে হবে। এছাড়াও কোনও কোম্পানি যদি কোনও কর্মীর মোবাইল বিল দেয়, তাহলে তার ওপরেও জিএসটি দিতে হবে।

 চাপ পড়বে কর্মীদের ওপরেই

চাপ পড়বে কর্মীদের ওপরেই

অথরিটি ফর অ্যাডভান্স রুলিং-এর আদেশ অনুসারে বিভিন্ন সংস্থাকে পরিষেবার ওপরে জিএসটি দিতে হবে, কিন্তু কোম্পানিগুলি সেই জিএসটির বোঝা কর্মীদের ওপরেই চাপিয়ে দেয়। ফলে চাপ কর্মীদের ওপরেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+