Tesla: আরব সাগরের তীরে খুলছে শোরুম, টাটা-হুন্ডাই'য়ের দামে গাড়ি বিক্রি করবে টেসলা! তার আগেই বড় পদক্ষেপ...
Elon Musk Tesla Showroom: ভারতের রাস্তাতেও ছুটবে টেসলা! দীর্ঘ সময় ধরে মার্কিন এই সংস্থার ভারতের মাটিতে বিনিয়োগ করবে বলে জল্পনা। এখনই তা না হলেও অবশেষে শোরুম খুলতে চলেছে মার্কিন এই অটো সংস্থা। বাণিজ্য নগরী মুম্বই'য়ের বুকে খুলবে টেসলার প্রথম শোরুম।
আর তা খোলার আগে প্রথম লিজ সংক্রান্ত একটি চুক্তি টেসলার (Elon Musk Tesla Showroom) তরফে করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে।

Elon Musk Tesla Showroom: পাঁচ বছরের জন্য লিজ স্বাক্ষর
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচ বছরের জন্য লিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা (Elon Musk Tesla Showroom) । প্রায় ৪,০০৩ বর্গফিট (৩৭২ বর্গ মিটার) এর জায়গার জন্য প্রথম বছর প্রায় 446,000 ডলার ভাড়া গুনবে ইলন মাস্কের সংস্থা। তবে সংবাদমাধ্যমের দাবি যে জায়গা ভাড়া নিয়েছে সংস্থা তা বাস্কেটবল কোর্টকেও হার মানাবে। ফলে এতটাই বড় সেই জায়গা। অ্যানালিটিক্স ফার্ম CRE ম্যাট্রিক্স রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নথি সংবাদমাধ্যমকে দিয়েছে।
আর সেখানে দেওয়া তথ্য অনুসারে, ভাড়া প্রতি বছর পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাবে। আর সেভাবে পঞ্চম বছরে প্রায় $542,000 ভাড়া টেসলা গুণতে হবে বলে জানা যাচ্ছে। টেসলার নয়া শোরুমটি মুম্বই বিমানবন্দরের কাছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি ভবনে অবস্থিত হবে। অন্যদিকে শোনা যাচ্ছিল দিল্লির বুকেও টেসলা একটি শোরুম খুলতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Elon Musk Tesla Showroom: সস্তায় গাড়ি বিক্রি করবে টেসলা
যা খবর, ২০২৫ সালে এপ্রিল মাসেই ভারতের মাটিতে ছুটতে দেখা যাবে টেসলার বৈদ্যুতিন গাড়ি (Tesla EV)। বার্লিনের কারখানা থেকে ভারতে এই বৈদ্যুতিন গাড়ি আমদানি করা হবে। টেসলার গাড়ির দাম নিয়ে রয়েছে এক কর্তা। শোনা গিয়েছিল, ভারতের মাটিতে টেসলার গাড়ির দাম হতে পারে এক কোটি টাকার কাছাকাছি।
কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ছে সংস্থা খোদ। যা খবর, বাজারে ইলন মাস্ক ২৫ হাজার ডলারের কমে টেসলার গাড়ি বিক্রি করবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম হবে ২১ লাখ টাকার আশেপাশে। টাটা কিংবা হুন্ডাই'য়ের একাধিক গাড়ি রয়েছে যেগুলি এই দামে পাওয়া যায়। তা বলে টেসলার গাড়িও ২১ লাখে!!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications