ফের বিক্রি হল 'টুইটার', 2,74,89,00,00,000 টাকায় বিক্রি করলেন Elon Musk! জানেন মালিক কে?
Elon Musk Sells Social Media Platform X: আরও একবার বিক্রি হয়ে গেল এক্স। আর তা নিজেই ফাঁস করলেন টেসলা কর্তা ইলন মাস্ক। তাঁরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা xAI-এর কাছে ৪৫ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এক্স (আগে-টুইটার) বিক্রি করা হয়েছে। মাস্ক জানিয়েছেন, X সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে $33 বিলিয়ন (২,৭৪,৮৯,০০,০০,০০০ টাকা) মূল্যের একটি চুক্তিতে xAI এর কাছে বিক্রি করা হয়েছে। এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে গোটা বিশ্বজুড়ে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঝড় চলছে। এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা xAI এবং X যৌথ ভাবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে। যদিও সেই ইঙ্গিত মাস্ক নিজেই দিয়েছেন (Elon Musk Sells Social Media Platform X) ।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, xAI এবং X একে অপরের সঙ্গে জড়িত থাকবে। ডেটা, মডেল, গণনা সহ একাধিক পদক্ষে নেওয়া হচ্ছে। আর এতে এমন একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে, যা গোটা বিশ্বকে চমকে দেবে তা নয়, মানুষের উন্নতিকেও গতি দেবে বলে উল্লেখ ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ এই শিল্পপতির।
@xAI has acquired @X in an all-stock transaction. The combination values xAI at billion and X at billion (B less B debt).
— Elon Musk (@elonmusk) March 28, 2025
Since its founding two years ago, xAI has rapidly become one of the leading AI labs in the world, building models and data centers at…
Elon Musk Sells Social Media Platform X: কী লিখলেন মাস্ক?
ইলন মাস্কে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুটি সংস্থাই একটি অল-স্টক চুক্তিতে মিলিয়ে দেওয়া হচ্ছে। যা xAI-এর মূল্য $80 বিলিয়ন এবং X $33 বিলিয়ন, যার মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্কের $12 বিলিয়ন ঋণ। 'টুইটার' কর্তার কথায়, X-এ ৬০০ মিলিয়নেরও বেশি ইউজার বর্তমানে রয়েছে। আর তা এখন xAI-এর সঙ্গে যুক্ত হওয়াতে এআই সংক্রান্ত কাজ আরও সুন্দর ভাবে এগিয়ে যাবে বলেও মনে করছেন ইলন মাস্ক। বলে রাখা প্রয়োজন সাথে জড়িত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা xAI একটি স্টার্ট আপ ব্র্যান্ড। গত দুবছর আগেই চালু হয়।
Elon Musk Sells Social Media Platform X: টুইটার কিনেছিলেন মাস্ক
বলে রাখা প্রয়োজন, গত ২০২২ সালে লোকসানে চলা টুইটার কিনে নিয়েছিলেন টেসলা কর্তা। যদিও তা কেনা নিয়ে কম নাটক দেখেনি গোটা বিশ্ব। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পুরো প্রক্রিয়াটি আদালত পর্যন্ত গড়িয়ে যায়। শেষ পর্যন্ত টুইটার কেনেন ইলন মাস্ক। যদিও এই রদবদলের পর টুইটারের নাম বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। নয়া নাম হয় এক্স।












Click it and Unblock the Notifications