Electricity Price: বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর! মোদী সরকারের এই সিদ্ধান্তে বিদ্যুতের বিল কমতে চলেছে
মোদী সরকার ইতিমধ্যেই বিদ্যুৎ(গ্রাহক অধিকার) আইন ২০২০ সংশোধন করেছে। এর ফরে গ্রাহকদের বিদ্যুতের বিল কমতে চলেছে (Electricity Price) বলে দাবি সরকারি সূত্রের। টাইম অফ ডে (টিওডি) সিস্টেমে বিদ্যুতের বিলে পরিবর্তন আসতে চলেছে।
ব্যবসায়িক এবং শিল্প ক্ষেত্রের গ্রাহকদের জন্য টাইম অফ ডে (টিওডি) সিস্টেম প্রযোজ্য হবে, বিশেষ করে যাদের বিদ্যুতের চাহিদা ১০ কেভি এবং তার বেশি। এইসব গ্রাহকদের ক্ষেত্রে নতুন আইন চালু হবে ২০২৪-এর ১ এপ্রিল থেকে। আর কৃষি ক্ষেত্র ছাড়া বাকি গ্রাহকদের জন্য যা চালু হবে ২০২৫-এর ১ এপ্রিল থেকে।

সরকারি তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, টিওডি সিস্টেমের অধীনে সূর্ষের আলো থাকার সময় বিদ্যুতের মূল্য (Electricity Price) ২০ শতাংশ কম হবে। আর সন্ধের পর থেকে যে সময় চাহিদা বেশি থাকে সেই সময় বিদ্যুতের দাম ১০-২০ শতাংশ বেশি হবে।
কেন্দ্রীয় সরকারের শক্তিমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে টিওডি সিস্টেমের সম্পূর্ণ ব্যবহারে নতুন সরকারি নীতিতে (Electricity Price) গ্রাহকরা উপকৃত হবেন। টিওডি সিস্টেম হল উইন উইন। সরকারের দাবি, এই সিস্টেমে গ্রাহকদের বিলের পরিমাণ কমবে। আর বিদ্যুৎ (সম্পদ) আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করা যাবে।

সংশোধিত বিদ্যুৎ(গ্রাহক অধিকার) আইন ২০২০-তে ভারতে আরও ভালভাবে গ্রিড সংহতকরণ এবং দ্রুত বিদ্যুতের স্থানান্তর নিশ্চিত করতে নতুন প্রক্রিয়ার সুযোগ করে দেবে। সংশোধিত আইন অনুযায়ী, স্মার্ট মিটার লাগানোর পরে, সেটির লাগানোর (ইনস্টলেশন) আগে পর্যন্ত সর্বাধিক চাহিদার ওপরে ভিত্তি করে কোনও শাস্তিমূলক চার্জ নেওয়া হবে না।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনে বর্তমান সংশোধন (Electricity Price) সরকারের গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা, বিদ্যুৎ গ্রাহকদের ক্ষমতায়ন ও সাশ্রয়ী মূল্যে সব সময় (২৪ x ৭) বিদ্যুৎ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications