Electric Vehicle: ফ্লোটিং টাচস্ক্রিন থেকে Sunroof! বাজারে আসছে সস্তার TATA punch EV

Electric Vehicle: ব্যাটারিতে ছুটবে TATA punch। সম্প্রতি ইভি ভার্সনের ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিন ধরে TATA punch এর ইভি ভার্সনের সঙ্গে অপেক্ষা করছেন গাড়িপ্রেমীরা। খুব শীঘ্রই সেই গাড়ি বাজারে আসতে চলেছে বলে খবর। সিঙ্গল চার্জে ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জু পাওয়া যায়।

শুধু তাই নয়, 24 kWh এর ব্যাটারি প্যাক রয়েছে এই গাড়িতে। এছাড়াও বিকল্প হিসাবে 19.2 kWh-এর ব্যাটারি দেওয়া হয়েছে এই গাড়িতে। যা ২১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই মাইক্রো এসইউভি গাড়িটিতে নিরাপত্তার জন্য এয়ারব্যাগ এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (Electric vehicle) দেওয়া হবে।

Electric vehicle: TATA Punch EV

  • Electric vehicle: 10.25-ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম

Punch EV তে LED হেডলাইট এবং DRL দেওয়া হয়েছে। এছাড়াও 10.25-ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে। Tata Punch EV লম্বা 3827 mm-এর। গাড়িটি চওড়া 1742mm এবং হুইলবেস 2445 মিমি। তবে পুরানো TATA punch এর তুলনায় আলাদা অ্যালয় হুইল পাওয়া যাবে এতে। নতুন ব্যাটারিচালিত পাঞ্চ গাড়িটিতে ইভি লোগো দেওয়া রয়েছে। এছাড়াও সানরুফ অপশন দেওয়া হয়েছে। দীর্ঘ রাস্তায় গাড়িটিতে (Electric vehicle) থাকা যাত্রীরা যাতে আরামে এবং সুরক্ষিত ভাবে যাত্রা করতে পারে সেজন্যে একাধিক ফিচার দেওয়া রয়েছে।

  • Electric vehicle: আধুনিক ফিচার

গাড়ির ভিতরের লুকও আরও সুন্দর। টু-স্পোক স্টিয়ারিং (Electric vehicle) দেওয়া রয়েছে। গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো এন্ডভান্সড ফিচার রয়েছে। গাড়িটিতে হিল হোল্ড অ্যাসিস্ট এবং অটো এসির বৈশিষ্ট্য রয়েছে। শুধু তাই নয়, গাড়িটিতে ১৫ এবং ১৬ ইঞ্চি আকারের টায়ার মিলবে। যদিও TATA punch-এর ইভি ভার্সনের গাড়িটির দাম কত পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে ১২ লাখ টাকা এক্স-শোরুম প্রাইস মিলবে গাড়িটির। টাটার নয়া এই গাড়ি citroen ec3-কে টক্কর দেবে।

  • Electric vehicle: ফাইভ সিটার কার

Tata Punch EV -তে ক্রুজ কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটারিং সিস্টেমের মতো ফিচারও (Electric vehicle) রয়েছে গাড়িটিতে। পাঁচজন আরাম করে এই গাড়িতে বসতে পারবে। যেখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে। বর্তমানে বাজারে পাওয়া Tata পাঞ্চের এক্স শোরুম প্রাইস ৬ লক্ষ টাকা। তবে টপ মডেলের এক্স-শোরুম দাম ১০ লাখ টাকার কিছু বেশি। পেট্রোল ইঞ্জিন অপশনে আসে এই গাড়ি। তবে সিএনজি ভেরিয়েন্টের অপশন পাঞ্চে দিয়েছে টাটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+