LED হেডলাইট থেকে বড় চাকা, লাখেই মিলবে Honda Activa EV! টক্কর হবে iQube এর সঙ্গে
Electric Scooters Under 1 Lakh: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার-বাইকের চাহিদা দিনে দিনে বাড়ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন দামে নিত্যনতুন মডেলের ইভি লঞ্চ করছে। তবে ইলেকট্রনিক ভেইক্যাল সেগমেন্টে TVS মোটর এবং Bajaj অটো অনেকটাই এগিয়ে। দুই সংস্থা আগেই বাজারে একাধিক ইভি মডেল লঞ্চ করেছে। এবার দুনিয়ায় পা রাখছে Honda।
লঞ্চ করার জন্য তৈরি Activa EV। এই ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে নতুন প্রজন্মের মন কাড়তে চায় সংস্থা। আর সে কথা মাথায় রেখেই Honda Activa EV এর ডিজাইন এবং ফিচার দেওয়া হয়েছে (Electric Scooters Under 1 Lakh)।

ছবি সৌজন্য- www.honda2wheelersindia.com
জানা যাচ্ছে, আগামী বছর Honda Activa EV অটো এক্সপোতে লঞ্চ করা হবে। তবে বছরের মাঝামাঝি সময় সাধারণ মানুষ এই ইভি কেনার সুযোগ পাবেন। খুব শীঘ্রই অন রোড ট্রায়াল রান শুরু করতে পারে সংস্থা।
Electric Scooters Under 1 Lakh: কত হতে পারে দাম?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কর্নাটক এবং গুজরাতে Activa EV এর প্রোডাকশনের জন্য আলাদা ভাবে একটি সেটআপ (Electric Scooters Under 1 Lakh) তৈরি করা হয়েছে। যাতে ওয়েটিং পিরিয়ড কম থাকে। এটি ভারতে কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটার যা মেক ইন ইন্ডিয়ার অধীনে দেশের বাজারে লঞ্চ করবে। দাম একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই আসবে। প্রকাশিত খবর অনুযায়ী, Honda Activa EV এর দাম এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। আলাদা আলাদা ব্যাটারি প্যাকের সঙ্গে লঞ্চ করবে এটি। TVS মোটরের অন্যতম বিক্রিত ই-স্কুটার iQube -এ এই সুবিধা আসছে।
Electric Scooters Under 1 Lakh: আধুনিক ডিজাইন
Honda Activa EV এর ডিজাইন একেবারে আলাদা হবে। এমনকি ফিচারেও থাকবে একের পর এক বড় চমক। অনেক বড় স্পেস থাকবে (Electric Scooters Under 1 Lakh)। গ্লোব বক্স থেকে আন্ডার সিট স্টোরেজ! জায়গার অভাব হবে না। রাইডারের নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর তাই Honda Activa EV-তে 12-13 ইঞ্চির হুইল দেওয়া থাকতে পারে।
পাশাপাশি LED হেডলাইট, LED টেল লাইট তো থাকবেই, এমনকি চওড়া সিট দেওয়া থাকতে পারে। খারাপ রাস্তাতেও যাতে আরামদায়ক সফর হয় সেজন্য ভালো সাসপেনশন থাকতে পারে। প্রকাশিত খবর অনুযায়ী, Activa EV -তে Honda দুটি ব্যাটারি প্যাক দেওয়া থাকতে পারে। যা সিঙ্গল চার্জে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications