Electric Scooters in India: একবার ফুল চার্জে চলতেই থাকবেন! Ola S1X বাজারে আসতেই হৈহৈ কাণ্ড
Electric Scooters in India: ইলেকট্রিক স্কুটারে ফের বিপ্লব ঘটালো Ola। 4kWh ব্যাটারি প্যাকের সঙ্গে বাজারে আসল Ola S1X। একবার চার্জ করলে ১৯০ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম এই স্কুটার। যা টপ-স্পেক Gen-2 S1 Pro থেকে মাত্র 5 কিমি কম। শুধু তাই নয়, মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এই Ola S1X।
সংস্থার অন্যান্য ই-স্কুটারের মতোই নয়া S1X-ও ক্রেতাদের মন জয় করে নেবে। জেনে নিন দাম (Electric Scooters in India) এবং অন্যান্য তথ্যগুলি-

- Electric Scooters in India: স্পেসিফিকেশন
Ola S1X এর ওজন মাত্র ১১২ কেজি! যা 3kWh ব্যাটারি প্যাকের S1 X থেকে ৪ কিলোগ্রাম বেশি ভারী। সব বয়সের মানুষ এই স্কুটার (Electric Scooters in India) সহজেই চালাতে পারবে। গ্রাহকদের সুবিধার কথা ভেবে একগুচ্ছ সুবিধা দিচ্ছে ওলা।
যেমন কোনও রকম বাড়তি শুল্ক ছাড়াই সংস্থা ই-স্কুটারের জন্যে 8 বছর/80,000 কিমি পর্যন্ত স্ট্যাডার্ড ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা 4,999 টাকায় 1 লাখ কিলোমিটার এবং 12,999 টাকায় 1.25 লাখ কিলোমিটারের এক্সটেনডেড ওয়ারেন্টি অপশন পাবেন।
ওয়েবসাইট সহ ওলার যে কোনও ডিলারের কাছে S1X বুকিং করা যাবে। এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে। একাধিক রঙের অপশন রাখা হয়েছে।
- Electric Scooters in India: Ola S1 প্রো
ভারতের ইলেকট্রিক বাজারে ওলার S1 প্রো, S1 এয়ার, S1 এর মতো মডেল (Electric Scooters in India) আছে। S1 প্রো জেন ২ তে 195 কিলোমিটার প্রতি চার্জ রেঞ্জ পাওয়া সম্ভব বলে দাবি। এই স্কুটার মাত্র 2.6 সেকেন্ডে 0 থেকে 4 কিমি প্রতি ঘণ্টায় গতিতে ছুটতে পারে। ওলা'র এই ইলেকট্রিক স্কুটারটি প্রতি ঘণ্টায় 120 কিমি গতিতে ছুটতে পারে। একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে Ola S1 প্রো'য়ের। তবে পাঁচটি রঙের অপশন পাওয়ায়া যাবে। এক্স শোরুম প্রাইস 1.43 লাখ টাকা।
- Electric Scooters in India: বাড়ানো হবে সার্ভিস সেন্টার
Ola একাধিক ইলেকট্রিক স্কুটার (Electric Scooters in India) লঞ্চ করলেও সার্ভিস সেন্টার নিয়ে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অবশ্য মিটতে চলেছে। সার্ভিস সেন্টারের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর টার্গেট নিয়েছে Ola। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে অন্তত ৬০০ টি সার্ভিস সেন্টার খুলতে চায় সংস্থা। চার্জিং স্টেশনেও ব্যাপক বিনিয়োগ করবে ওলা।












Click it and Unblock the Notifications