Electric Scooters For Women: পিছনে দুই সামনে এক! তিন চাকার ইলেকট্রিক স্কুটার আনল এই সংস্থা
Electric Scooters For Women: ভারতীয় মার্কেটে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে স্পোর্টি ই-স্কুটার তৈরি করছে। এমনকি রেঞ্জের বিষয়টিকেও মাথায় রাখছে বেশ কিছু ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা। তবে অনেক ক্ষেত্রেই মহিলা কিংবা বয়স্কদের জন্য টু-হুইলার চালানো সম্ভব হয় না। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে।
এমন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে এসেছে যা ছোট থেকে বয়স্করা তো বটেই, মহিলারাও (Electric Scooters For Women) আরাম করে চালতে পারবে। আর এই সেগমেন্টে সেরা স্কুটার Komaki XGT X5। এতে দুই চাকা নয়, রয়েছে তিনটি চাকা। অর্থাৎ সামনে একটা এবং পিছনে দুটি। সফর যাতে এই ইলেকট্রিক স্কুটারে আরামদায়ক হয়, সেজন্য দারুণ একটা সিটিং অপশনও রয়েছে নয়া Komaki XGT X5 স্কুটারটিতে। এক নজরে স্কুটারের খুঁটিনাটি তথ্য-

- Electric Scooters For Women: কেন আলাদা এই স্কুটার?
Komaki XGT X5 ইতিমধ্যে বাজারে ঝড় তুলেছে। মূলত বয়স্ক এবং প্রতিবন্ধী (PwDs) মানুষের কথা মাথায় রেখে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়েছে। এতে রয়েছে একাধিক ফিচার (Electric Scooters For Women)। যেমন সুরক্ষার কথা মাথায় রেখে বহু সুবিধা দেওয়া হয়েছে। তেমনই মেকানিক্যাল পার্কিং ফিচার অপশনও রয়েছে। নয়া এই XGT X5 তিন চাকার ই-স্কুটারটি একবার চার্জ করলে ৮০ থেকে ৯০ কিমি পর্যন্ত ছুটতে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিমি। Komaki XGT X5 ই স্কুটারটি একবার চার্জ করতে সময় নেয় মাত্র চার ঘণ্টা।
- Electric Scooters For Women: একাধিক সুবিধা
Komaki XGT X5 স্কুটারে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি (Electric Scooters For Women) দেওয়া হয়েছে। আর এই ব্যাটারির উপর দু'বছরের (এক অতিরিক্ত বছর) ওয়ারেন্টি দেওয়া হয়েছে। অন্যদিকে VRLA ব্যটারির উপর অনিরিদষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়েছে। মোটর এবং কন্ট্রোলারের উপর গ্রাহকরা এক থেকে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যাবে। Komaki অ্যাপের মাধ্যমে এই সমস্ত সুবিধা পেয়ে যাবেন।
- Electric Scooters For Women: একাধিক ফিচার
Komaki XGT X5 ইলেকট্রিক স্কুটারে ম্যাকেনিকল পার্কিং ফিচার দেওয়া হয়েছে। পার্ক করার সময় এই স্কুটার আগে কিংবা পিছনে করার ক্ষেত্রে সাহায্য করবে। হ্যান্ডেলবারে একটা সুইচ দেওয়া হয়েছে, যেটি কিনা ব্রেক লিভারের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিন চাকার নকশা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, বিশেষ করে ছোট রাস্তায় চালাতে সাহায্য করবে এই স্কুটার। Komaki XGT X5 ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল, রিভার্স এবং পার্ক মোড দেওয়া হয়েছে। অল ডিজিটাল ড্যাশ দেওয়া হয়েছে। যেখানে চার্জ সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ফুটে উঠবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications