Electric Scooter: Honda Activa e জানেন কোন কোন শহরে আগে বিক্রি হবে! কেন তালিকায় নেই কলকাতা?
Honda Activa Electric Scooter: ভারতের বাজারে চলে এল ইলেকট্রিক স্কুটার Honda Activa-e! গত কয়েকমাস ধরে এই EV নিয়ে জোর চর্চা চলছিল। অবশেষে দেশের টু-হুইলার সেক্টরে ধামাকা এন্ট্রি করেছে Honda Activa-e। তবে দামের বিষয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট নয়।
সংস্থার তরফে কিছু জানানো হয়নি। পেট্রোল ভেরিয়েন্টে Honda Activa ব্যাপক বিক্রি। ইলেকট্রিক ভেরিয়েন্ট কেনার জন্যেও একেবারে লম্বা লাইন ক্রেতাদের। সংস্থার দাবি Honda Activa-e সরাসরি TVS iQube, Ather এবং Ola electric এর সঙ্গে হবে। কবে থেকে এই বাইক কেনা যাবে? কোন কোন শহরে সবার আগে বুকিং অপশন পাওয়া যাবে?

- Honda Activa Electric Scooter: কবে থেকে ডেলিভারি শুরু হবে Activa E এর
Honda Activa-e এর দাম কত হবে সে বিষয়ে এখনও পইরজন্ত কিছু জানানো হয়নি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই এই স্কুটারের দাম স্পষ্ট হবে। মধ্যবিত্তের কথা ভেবে honda activa electric scooter এর দাম এক লাখ টাকার আশেপাশে রাখা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, ১লা ফেব্রিয়ারি ২০২৫ সাল থেকে ডেলিভারি শুরু হবে।
সবথেকে গুরুত্বপূর্ণ Honda Activa-e প্রথমে তিনটি বড় শহরকে টার্গেট করেই ডেলিভারি শুরু করবে। আর সেই তিনটি শহর হল বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর এবং মুম্বই। ধীরে ধীরে দেশের বড় শহরে এই electric scooter উপলব্ধ হবে বলে জানা যাচ্ছে। সংস্থার দাবি, Honda ধীরে ধীরে ইলেকট্রিক বাজারে নিজেদের জায়গা শক্ত করছে। এই তিন শহরে Honda Activa-e বিক্রি করে সংস্থা জানতে চায় যে যেমন রেন্সপন্স হচ্ছে। এরপরেই বৃহত্তর বাজারের জন্য ঝাঁপাবে সংস্থা। এমনটাই দাবি সংবাদমাধ্যমের।
- Honda Activa Electric Scooter: ফুল চার্জে ছুটবে ১০২ কিলোমিটার
Honda Activa-e Electric Scooter-এ 1.5kWh ডুয়েল স্পেবেবল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সিঙ্গল চার্জে এই স্কুটার ১০২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। একেবারেই ডিজাইন সাধারন রাখা হয়েছে। তবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে দেখলেই একেবারে প্রেমে পড়ে যাবেন। Honda Activa-e এর সিট অনেক বেশি লম্বা। ২জন আরাম করে বসতে পারবে।
এখানেই শেষ নয়, সিট এতটাই আরামদায়ক যে, দীর্ঘ রাস্তাতেও সমস্যা হবে না। জানা গিয়েছে, Honda Activa-e Electric Scooter-এর টপ স্পিড 80 kmph। 0 থেকে 60 স্পিড তুলতে সময় নেবে মাত্র 7.3 সেকেন্ড। রয়েছে একাধিক নতুন ফিচার।












Click it and Unblock the Notifications