Electric Scooter: অ্যাপেই ঘুরবে খেলা! মিলবে রিয়েল টাইম কানেকটিভিটি! বাজারে এল Honda Activa E-QC1

Honda Activa Electric Scooter: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ভারতের বাজারে লঞ্চ করল Honda Activa E এবং QC1। দীর্ঘ মাস ধরে Honda Activa Electric Scooter নিয়ে জোর চর্চা চলছিল। অবশেষে একেবারে নতুন ডিজাইনে ভারতে বাজারে লঞ্চ করল সংস্থার অন্যতম বিক্রিত বাইকের ইলেকট্রিক ভার্সন।

সংস্থার দাবি, Honda Activa E সরাসরি Ola S-1 -কে বাজারে টক্কর দেবে। এমনকি ১০২ কিমি পর্যন্ত মিলবে রেঞ্জ। অন্যদিকে QC1 -তে মিলবে ৮০ কিলোমিটার রেঞ্জ। নয়া এই ইলেকট্রিক স্কুটারে দুটি স্পেবেবল ব্যাটারি দেওয়া হয়েছে। Honda Activa E এবং QC1 এর দাম কত হবে সে বিষয়ে সংস্থা এখনও কিছু জানায়নি। তবে ইলেকট্রিক ভার্সন (Honda Activa Electric Scooter) নিয়ে শুরু হয়েছে জোর উন্মাদনা।

Honda Activa E QC1 2

Honda Activa E এবং QC1 -এ রোড সিঙ্ক ডুও অ্যাপ দেওয়া হয়েছে। এক নজরে দেখুন হোণ্ডার দুই ইলেকট্রিক স্কুটারের খুঁটিনাটি তথ্য-

  • Honda Activa Electric Scooter: Activa E -

একেবারে নতুন লুকে Honda Activa E ভারতের বাজারে লঞ্চ (Honda Activa Electric Scooter) করেছে। তুলনামূলক অনেক বড় সিট দেওয়া হয়েছে এতে। পাশাপাশি স্মার্ট কি, ইউএসবি সি এবং হুক, স্মার্ট কানেকটিভিটি, ইনবিল্ট জিপিএস, ডে-নাইট মোড এবং নেভিগেশনের মতো আধুনিক ফিচার যোগ করা হয়েছে। স্কুটারের দুদিকেই টার্ন ইন্ডিকেটরের সঙ্গে LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। পাশাপাশি ডুয়েল টোন সিট, ১২ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

  • Honda Activa Electric Scooter: তিনটি রাইডিং মোড

পাশাপাশি Honda Activa Electric Scooter E - তে 7.0 ইঞ্চির TFT স্ক্রিন দেওয়া হয়েছে। স্কুটারে একটি স্পেপবল ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে। যেখানে দুটি 1.5 kWh ব্যাটারি অপশন রয়েছে। এর পাওয়ার আউটপুট 4.2 kW (5.6 bhp) থাকলেও সর্বোচ্চ 6.0 kW পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে Activa E-তে তিনটি রাইডিং মোড অপশন দেওয়া হয়েছে। Honda Activa পেট্রোল ভার্সনে হ্যান্ডেল বারে হেডলাইট অপশন দেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিজাইন একেবারেই ইউনিক। একাধিক নতুন এবং আকর্ষণীয় রঙে Honda Activa Electric Scooter কেনা যাবে।

  • Honda Activa Electric Scooter: QC1 এর ফিচার

Honda Activa Electric Scooter QC1 -তে একই ভাবে একাধিক ফিচার আছে। ফুল চার্জে 80 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। এতে একটি ফিক্সড 1.5 kWh ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে। পাওয়ার আউটপুট - 1.2 kW (1.6 bhp) এবং 1.8 kW (2.4 bhp)। এতেও 7.0 ইঞ্চির TFT স্ক্রিন অপশন দেওয়া হয়েছে। সঙ্গে অ্যাপের সাহায্যে রিয়েল টাইম কানেকটিভিটি পাওয়া যাবে।

মাত্র তিন ঘন্টায় হোন্ডার ই-স্কুটার QC1 0 থেকে 75% শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র তিন ঘণ্টা সময় নেবে।

  • বুকিং -

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকেই নিয়া এই স্কুটার বুকিং শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+