Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Electric Scooter Discount Festive Offers: 'সবথেকে বড় ছাড়', কমে গেল দাম! এই দুই ই-স্কুটার কিনতে হুড়োহুড়ি

Electric Scooter Discount Festive Offers: উৎসবের মাস চলছে। সামনেই দিওয়ালী-ধনতেরস। আর এই সময় অনেকেই কেনাকাটা করে থাকেন। এই সময় আপনিও যদি ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। দেশের অন্যতম বৃহত ইলেকট্রিক টু-হুইলার সংস্থা Quantum Energy বিপুল ডিসকাউন্টের ঘোষণা করেছে।

এক সঙ্গে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা (Electric Scooter Discount Festive Offers) করা হয়েছে। ফলে উৎসবের মরশুমে অনেকটাই সস্তায় সংস্থার (Quantum Energy) ই-স্কুটার কিনতে পারবেন। প্রতিবেদন অনুযায়ী Quantum Plasma X এবং Quantum Plasma XR এর উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই দুই স্কুটার একবার চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

Electric scooty

  • Electric Scooter Discount Festive Offers: ২০ হাজার টাকা ছাড়

Quantum Energy এর দুটি বিক্রিত Electric Scooter Plasma X এবং Plasma XR মডেলের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অনুমোদন রয়েছে এমন যে কোনও শোরুম কিংবা ডিলার থেকে এই দুই ইভি স্কুটার কিনতে পারবেন। এমনকি অনলাইনের মাধ্যমেও বুকিংয়ের সুবিধা আছে। তবে এই অফার সীমিত সময়ের জন্য। দীপাবলি পর্যন্ত এই অফার থাকবে বলে জানা গিয়েছে।

  • Electric Scooter Discount Festive Offers: ইলেকট্রিক স্কুটারের তিন রেঞ্জ

ভারতের বাজারে Quantum Energy এর তিনটি রেঞ্জ, যেমন - Plasma, Milan এবং Bziness ইলেকট্রিক স্কুটার আছে। গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে সংস্থা তিনটি ই-স্কুটার রেঞ্জ লঞ্চ করেছে। সংস্থার অ্যাডভান্সড EV প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং একেবারে পরিবেশ বান্ধব এই স্কুটার গ্রাহকদের নজর কাড়ে।

  • Electric Scooter Discount Festive Offers: এক নজরে স্পেসিফিকেশন

Quantum Plasma X: এই ইলেকট্রিক স্কুটারে 1500 W মোটর দেওয়া হয়েছে। টপ স্পিড 65 কিমি/ঘণ্টায়। একবার সম্পূর্ণ চার্জ করলে ১২০ কিমি পর্যন্ত ছুটতে পারে এটি। এই ই-স্কুটারের এক্স শোরুম প্রাইস 1.09 লাখ টাকা।

Quantum Plasma XR: এতে 1500 W মোটর পাওয়ার পাওয়া যাবে। এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ স্পিড 65 কিমি/ঘন্টা। সিঙ্গেল চার্জ রেঞ্জ ১১০ কিমি। এই ইলেকট্রিক স্কুটারটির এক্স-শোরুম মূল্য 89,095 টাকা।

Quantum Milan: 1000 W মোটর দেওয়া আছে এতে। টপ স্পিড 60 কিমি/ঘণ্টা। একবার ফুল চার্জে ১০০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই স্কুটার। এই ইলেকট্রিক স্কিটারের এক্স শোরুম প্রাইস 8,6625 টাকা থেকে শুরু।

Quantum Bziness X: এই ইলেকট্রিক স্কুটারে 1200 W এর মোটর দেওয়া হয়েছে। টপ স্পিড 55 কিমি/ঘণ্টা। সিঙ্গল চার্জে 110 কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এক্স শোরুম প্রাইস 1.08 লাখ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+