Cheapest Electric Cars: সবথেকে সস্তায়! মাত্র ৫১৯ টাকায় গোটা মাস ছুটবে MG Comet EV

Cheapest Electric Cars: ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে! বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে পরিকাঠামোও। হাইওয়ের ধারে খোলা হচ্ছে EV চার্জিং স্টেশন। বিভিন্ন বড় শহরেও খোলা হচ্ছে EV স্টেশন। ফলে চার্জিং'য়ের কোনও চিন্তাই নেই। শুধু প্রয়োজন মতো বেঁছে নিন পছন্দের ইলেকট্রিক ভেইক্যাল।

বর্তমানে MG comet ইভি'র মার্কেটে বড় বাজার ধরেছে। সম্প্রতি MG Comet EV গাড়িটির দামে বড়সড় ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। আর সেটাই বিক্রির বেড়ে যাওয়ার অন্যতম কারণ। মাত্র ৫১৯ টাকা খরচে এই গাড়ি সারা মাস (Cheapest Electric Cars) কিন্তু ছুটতে পারে।

Cheapest Electric Cars

  • Cheapest Electric Cars: 519 টাকা খরচে মাস চলবে MG Comet EV

MG Motor India এর ডেটা অনুসারে, 519 টাকা খরচে 1000 কিলোমিটার (Cheapest Electric Cars) পর্যন্ত ছুটতে সক্ষম MG Comet EV। আপনি যদি একদিনে 33 কিলোমিটার দূরত্ব কভার করেন তবে আপনি পুরো এক মাস গাড়িটি ব্যবহার করতে পারবেন। এক ধাক্কায় পেট্রোল কিংবা ডিজেলের খরচ অনেকটাই কমিয়ে দেবে MG Motor এর নয়া ইলেকট্রিক ভেইক্যাল। উদাহারণ হিসাবে সংস্থার এক আধিকারিকের দাবি, এক লিটার পেট্রোলে ফোর হুইলার 15 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। 1000 কিলোমিটার চালাতে প্রায় ৬৭ লিটার পেট্রোলের প্রয়োজন পড়বে।

বর্তমানে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটার দাম 94.72 টাকা। আর এই হিসাবে প্রত্যেক মাসে প্রায় 6346 টাকা খরচ করতে হবে।। সেখানে MG Comet ইলেকট্রিক ভেইক্যাল অনেকটাই সস্তা পড়বে।

  • Cheapest Electric Cars: দাম কত জানেন?

MG Comet EV এর এক্স শোরুম দাম 6.99 লাখ টাকা থেকে (Cheapest Electric Cars) শুরু হয়। যদিও এটা বেস মডেল। আরও অনেকগুলি ভেরিয়েন্ট আছে। সেই মতো দাম নির্ধারণ করা হয়েছে।

  • Cheapest Electric Cars: ফুল চার্জে ছুটবে 230 কিলোমিটার

MG Comet EV হল GSEV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি পিওর বৈদ্যুতিক গাড়ি (Electric vehicle)। এই প্লাটফর্ম অনেক বেশি ভরসা যোগ্য। MG Comet EV লম্বা ৩ মিটারের থেকেও কম। টার্নিং রেডিয়স 4.2 মিটার মাত্র। ফলে একেবারে কম জায়গাতেও এই গাড়ি সহজেই ঘোরাতে পারবেন। সবথেকে বড় ব্যাপার MG Comet EV গাড়িটিতে 55 এর বেশি কানেকটেড কার ফিচার যুক্ত করা হয়েছে। রয়েছে 100 টিরও বেশি ভয়েস কমেন্ডের মতো ফিচার।

  • Cheapest Electric Cars: ব্যাটারি

Comet EV গাড়িটিতে 17.3kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। শক্তিশালী মোটরটি 42 PS এর পাওয়ার এবং 110Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। সিঙ্গল চার্জে MG Comet EV গাড়িটি 230km পর্যন্ত রেঞ্জ অফার করে। 3.3kW এর চার্জার দিয়েই ব্যাটারি চার্জ করা সম্ভব। ফুল চার্জ হতে ৭ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। অন্যদিকে 5 ঘণ্টায় গাড়িতে ব্যবহৃত ব্যাটারি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ফুল চার্জ হতে পারে। তবে ফাস্ট চার্জ না হওয়ার একটা সমস্যা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+