Auto Budget 2025: নির্মলার এই ঘোষণায় 'জলের দরে' মিলবে ইলেকট্রিক গাড়ি! জানেন কী এমন ঘোষণা করলেন?
Auto Budget 2025: বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে জ্বালানির দাম। যার প্রভাব পড়েছে ভারতেও। প্রায় ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় ইলেকট্রিক ভেইক্যালের (Electric Vehicle) উপর জোর দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এই সমস্ত গাড়িতে জ্বালানির খরচ যেমন কম, তেমনই দুষণের মাত্রাও নেই।
অন্যদিকে দেশের বাজারে ই-ভেইক্যালের চাহিদা বাড়লে জ্বালানির আমদানিও কমবে। সবদিকে ভেবেই এদিন নির্মলার বাজেটে (Auto Budget 2025) এই সেক্টরের ছিল বড় উপহার। আর তাতে এক ধাক্কায় অনেকটাই সস্তা হবে ইলেকট্রিক গাড়ি।

- Auto Budget 2025: সস্তা হবে ই-গাড়ি
ভারতের বাজারে ই-ভেইক্যালের বিশাল বাজার আছে। ভারত সরকারও এই গাড়ি ব্যবহারে জোর দিচ্ছে। এর সঙ্গে ইলেকট্রিক ভেইক্যাল কেনার উপর সরকার ভর্তুকি পর্যন্ত দিয়ে থাকে। তবে এবার নির্মলা সীতারমন এমন কি ঘোষণা করলেন যে গাড়ি আরও সস্তা হবে? প্রকাশীত খবর অনুযায়ী, লিথিয়াম ব্যাটারি প্রোডাকশন এবং এই সংক্রান্ত সিওমস্ত সেক্টরে বড় অংকের ছাড় দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। আর এভাবে সরকার লোকাল ম্যানুফেকচারিং হাবগুলিকে সরকার উৎসাহিত করতে চাইছে। শুধু তাই নয়, লিথিয়াম ব্যাটারির জন্য আর বিদেশের উপর নির্ভরতা কমাতে চাইছে সরকার।
- Auto Budget 2025: বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়া হল-
ভারত সরকার একাধিক গুরুত্বপূর্ণ জিনিস যেমন- কোবাল্ট, লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্রেপ, লেড, জিঙ্ক এবং ১২ টি মিনারেলের উপর বেসিক কাস্টম ডিউটি সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হয়েছে। এই সমস্ত জিনিসের ব্যবহার মূলত ব্যাটারি, সেমিকন্ডাক্টর এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এই সমস্ত সরঞ্জামের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি (BCD) তুলে নেওয়াতে ইলেকট্রিক ভেইক্যালের সঙ্গে ক্লিন এনার্জি এবং Electronics manufacturing সেক্টরকেও চাঙ্গা করবে। এছাড়াও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত ৩৫টি অতিরিক্ত আইটেমও শুল্কমুক্ত করা হয়েছে।
- Auto Budget 2025: কি প্রভার পড়বে এর?
এতে ইলেকট্রিক ভেইক্যালে যে ব্যাটারি ব্যবহার করা হয় তা অনেকটাই সস্তা হবে। এতে প্রোডাকশন কস্ট অনেকটাই কমে যাবে। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য অন্য দেশের দিকে ভারতকে আর তাকিয়ে থাকতে হবে না। এই বিষয়ে ভারতেই তৈরি হবে ব্যাটারি।












Click it and Unblock the Notifications