8th Pay Commission: মোদী সরকার কি ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করবে?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ আর পেনশনভোগীরা ডিআর বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। এই মাস শেষের আগেই তা ঘোষণার সম্ভাবনা। বর্তমানে তাঁরা ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন। সম্ভাব্য বৃদ্ধির পরে তা ৪৫ শতাংশ পেরিয়ে যাবে। তবে সেই সঙ্গে প্রশ্ন উঠছে কেন্দ্রের মোদী সরকার কি ২০২৪-এর নির্বাচনকে সামনে রেখে অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করবে নতুন বছরের শুরুতেই?

বাজেটে ঘোষণা হয়নি

বাজেটে ঘোষণা হয়নি

প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২৩-এর কেন্দ্রীয় বাজেটে সময় অষ্টম বেতন কমিশন তৈরির ঘোষণার আশা করেছে অনেকে। তবে বাজেটে সেই ঘোষণা করা হয়নি। তবে স্বাভাবিক কারণে অষ্ঠম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা বেড়েছে।

কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা

কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা

সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কমিশন তৈরি করা হয়ে ১০ বছর পরপর। এর আগে কংগ্রেস ও ইউপিএ ওয়ানে পঞ্চম এবং ষষ্ঠ আর বিজেপি ক্ষমতায় আসার পরে ৭ সপ্তম বেতন কমিশন ঘোষণা করেছে সংশ্লিষ্ট সরকারগুলি। সেক্ষেত্রে ২০২৪এ- বেতন কমিশন গঠনের ব্যাপারে ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন তাঁরা।

কবে ঘোষণা হতে পারে

কবে ঘোষণা হতে পারে

অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারি পর্যায়ে কিছুই শোনা যায়নি। তবে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এব্যাপারে কাজ শুরুর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী নির্বাচনের আগে উৎসাহ দেওয়া যাবে। নির্বাচনের ফলাফলের ওপরে যা প্রভাব ফেলতে পারে।

বাস্তবায়ন হতে পারে ২০২৬ থেকে

বাস্তবায়ন হতে পারে ২০২৬ থেকে

নতুন সরকার ক্ষমতায় এসেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে ২০২৪-এর শেষ নাগাদ এর ঘোষণা করা হবে। আর বাস্তবায়ন হতে ২০২৬ সাল হয়ে যেতে পারে। আর এটি কার্যকর হলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বড় ধরনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।

 শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা

শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা

কেন্দ্রীয় সরকার এই মাসের মধ্যেই পরবর্তী ডিএ-র কথা ঘোষণা করতে পারেন। সাধারণভাবে মার্চ এবং সেপ্টেম্বর ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবার ডিএ ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। ডিএ যদি ৪ শতাংশ বাড়ে তাহলে তা ৪৬ শতাংশে গিয়ে দাঁড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+