Royal Enfield: একেবারে ধামাকা এন্ট্রি, বাজারে এল Classic 650! একের পর এক ফিচার চমকে দেবে একেবারে
Royal Enfield Classic 650: একেবারে ধামাকা এন্ট্রি Royal Enfield এর নতুন বাইক Classic 650 এর। দীর্ঘদিন ধরে এই বাইককে নিয়ে উৎসাহ কম ছিল না। অবশেষে EICMA 2024 অটো শো'তে নয়া এই বাইক লঞ্চ করল এনফিল্ড। লুকের দিক থেকে বাজারে থাকা Classic 350 এর মতোই সেটি। তবে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে Royal Enfield Classic 650-তে।
রঙের ক্ষেত্রেও আকর্ষণীয় আপডেট দেওয়া হয়েছে। গ্রাহকরা খুব সহজেই পছন্দের রঙে তা কিনতে পারবেন। একনজরে দেখে নিন Royal Enfield Classic 650 এর খুঁটিনাটি সমস্ত তথ্য।

- Royal Enfield Classic 650: বুকিং শুরু
অবশেষে Royal Enfield Classic 650 এর উপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে সংস্থা। আর এরপরেই এনফিল্ড লাভার্সদের মধ্যে হৈহৈ কাণ্ড পড়ে গিয়েছে। বিপুল এই উৎসাহ দেখে সংস্থাও বুকিং অপশন খুলে দিয়েছে। তবে এই বাইক ইউনাইটেড কিংডম (UK) এবং ইউরোপকে বুকিং অপশন দিয়েছে Royal Enfield। তবে ডেলিভারি আগামী ২০২৫ সাল থেকে শুরু হবে বলেই খবর। এমনকি সেই সময় থেকেই টেস্ট রাইড শুরু হবে বলেও খবর।
- Royal Enfield Classic 650: ইঞ্জিন
Royal Enfield Classic 650 -তে টুইন পাওয়ার দেওয়ার ক্ষেত্রে 648cc, প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 47hp পাওয়ার এবং 52.3Nm টর্ক জেনারেট করতে হবে। এতে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে 6- স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। একই ইঞ্জিন কোম্পানির অন্যান্য বাইকেও দেখা যায়। Classic 650 এর ওজন মাত্র 243 কিলোগ্রাম। তুলনামূলক ভাবে অনেক ভারী এটি। হাইওয়েতে চালানোর জন্য সেরা এই বাইক, এমনটাই দাবি সংস্থার।
Royal Enfield Classic 650 বাইকে 14.8- লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ রাস্তায় চালানোর জন্য সেরা এই বাইক। বাইকের উচ্চতা 800mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 154mm দেওয়া হয়েছে।
- Royal Enfield Classic 650: ডিজাইন এবং ফিচার
Royal Enfield Classic 650 ডিজাইন Classic 350 এর মতো। একেবারে রেট্রো ডিজাইন দেওয়া হয়েছে এতে। বাইকে দেওয়া সমস্ত লাইট গোলাকার এবং হেডল্যাম্প এক LED ইউনিট দেওয়া হয়েছে। পাশাপাশি ইনস্ট্রিমেন্ট ক্লাস্টার থেকে নেভগেশন সিস্টেম সহ একাধিক ফিচার দেওয়া হয়েছে।
- Royal Enfield Classic 650: দাম
আগামী বছর ২০২৫ সালের ফেব্রিউয়ারি মাসে লঞ্চ করতে পারে Royal Enfield Classic 650। বাইকের এক্স শোরুম হতে পারে 3.5 লাখ টাকা।












Click it and Unblock the Notifications