Taldangra By Election 2024: 'লাল দুর্গ' তালডাংরায় আরজি করে প্রভাব পড়বে? কী বলছে শাসক তৃণমূল? আশায় বিরোধীরা

Taldangra By Election 2024: আগামী ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এক সময়ের 'লাল দুর্গ' হিসেবে পরিচিত এই বিধানসভা কেন্দ্রে ২০১১ সালে রাজ্যে পালা বদলের হাওয়ার মধ্যেও নিজেদের দখলে রেখেছিল সিপিআইএম (CPIM)। যদিও ২০১৬-র পর ২০২১-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থীরা (AITMC)।

তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি। বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় (RG kar Hospital Doctor Death) একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদে গর্জে উঠছে রাজপথ। এই পরিস্থিতিতে এই প্রথম কোন বড় নির্বাচনী যুদ্ধে (Taldangra By Election 2024) নামছে শাসক দল তৃণমূল।

Taldangra By Election 2024

এবার তালডাংরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বামপন্থী পরিবার থেকে উঠে আসা, পেশায় শিক্ষক ফাল্গুনী সিংহবাবুকে। বর্তমানে তিনি সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্বে আছেন। তিনি বলেন, প্রচারে বেরিয়ে মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি। আমাদের প্রচারের অন্যতম মূল অস্ত্র উন্নয়ন। ২০১১ পরবর্ত্তী সময়ে রাজ্যের উন্নয়নকে তুলে ধরেই নির্বাচনী প্রচার চলছে বলে তিনি জানান।

সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন শিক্ষক আন্দোলনের নেতা দেবকান্তি মহান্তী। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙ্গে পড়েছে। একশো দিনের কাজ বন্ধ, আবাস যোজনায় মানুষ বাড়ি পাননি, আদিবাসী হোষ্টেল বন্ধ, এই সবই প্রচারে উঠে আসছে। তাছাড়া মানুষ বুঝতে পেরেছেন বিজেপি-তৃণমূলের গোপন আঁতাতের বিষয়টিও। ফলে এবারের লড়াইটা বেশ আশাপ্রদ বলেই তিনি জানান।

বিজেপি প্রার্থী করেছে সদ্য এই দলে যোগ দেওয়া বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্ত্তীকে। তিনি বলেন, এই এলাকার মানুষের 'না পাওয়া'র শেষ নেই। বাড়ি বাড়ি প্রচারে গেলেই মানুষই সে কথা বলছেন। সেকারণে এখানকার মানুষ বদল চাইছেন বলেও তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+