কয়েক কোটি টাকা ফেরাবে ইডি, রোজভ্যালির লক্ষ লক্ষ ছোট আমানতকারীর স্বস্তি
রোজভ্যালির কয়েকলক্ষ আমানতকারীর স্বস্তি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় ২২ লক্ষ ছোট আমানতকারীকে ফিক্সড ডিপোজিটে রাখা প্রায় বারো কোটি টাকা ফেরত দেবে।
প্রসঙ্গত রোজভ্যালির বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বড় আয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয়েছিল। যদিও তারা তা ফেরত দিতে পারেনি বলেই অভিযোগ।

- আদালতের নির্দেশ
প্রসঙ্গত গত ২৪ জুলাই বিশেষ পিএমএলএ আদালত ইডিকে ১৪ টি এফডি স্থানান্তর করতে নির্দেশ দিয়েছিল। রোজভ্যালি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত এই আমানতগুলির মূল্য প্রায় ১২ কোটি টাকা। এব্যাপারে আদালতের অধীনে সম্পদ নিষ্পত্তি কমিটিতে টাকা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
- ভোটের সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আর্থিক অপরাধের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আদালতের নির্দেশে যার বাস্তবায়নের কাজ শুরু করেছে ইডি।
- হাজার হাজার কোটির প্রতারণার অভিযোগ
উল্লেখ করা যেতে পারে রোজভ্যালি গ্রুপের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে প্রায় সতেরো হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। এই অর্থ প্রাথমিকভাবে রাজ্যের গ্রামীণ এলাকায় ক্ষুদ্র বিনিয়োগ বাড়িয়ে জমা করা হয়েছিল। রোজভ্যালির তরফে ১১.২ শতাংশ থেকে ১৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদ-সহ ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের শর্ত ছিল বিনিয়োগকারীরা একবার বিনিয়োগ করলে তা অর্থ নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে ফেরত পাবেন না।
- জেলে রয়েছেন গৌতম কুণ্ডু
২০১৩ সালে রোজভ্যালির লাভ-লোকসান অ্যাকাউন্টে সন্দেহজনক ব্যয়ের খোঁজ পাওয়া তদন্তকারী সংস্থাগুলি। সেখানেই ব্যালান্স শিটের মূল্যায়নে কোম্পানি খারাপ কর্মদক্ষতা সামনে এসে পড়ে। দেখা যায় কোম্পানিটি বছরে ৫৯৬ কোটি টাকা হোল্ডিং কোম্পানিগুলিকে অগ্রিম দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা লঙ্ঘন ও আর্থিক জালিয়াতি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে সংস্থার চেয়ারম্যান গৌতম কুণ্ডু ২০১৫-র এপ্রিল থেকে জেলে রয়েছেন।












Click it and Unblock the Notifications