Economic Survey 2025: কর্মী সংকোচন না করেই উন্নতি করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তায়, আর্থিক সমীক্ষায় উল্লেখ

আসন্ন বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence -AI) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বিগত কয়েক বছরে সারা বিশ্বের মতোই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বৃদ্ধি পেয়েছে ভারতেও। শুক্রবার কেন্দ্রের প্রকাশিত আর্থিক সমীক্ষায় দেখা গেল এআই-র বিশেষ উল্লেখ রয়েছে।

এই সমীক্ষায় বলা হয়েছে, শ্রমের উপর ভিত্তি করের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সারা বিশ্বের মতোই ভারতেও পরেছে। এরফলে মাথাপিছু আয় তুলনামূলকভাবে কম হয়েছে। কিন্তু এআই-র দ্বারা উন্নততর কাজ হলেও তাতে চাকরির বাজার সংকুচিত না হয় তার জন্য পদক্ষেপ নেওয়ার আভাস দেওয়া হয়েছে।

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানগুলিকে এমন একটি নকশা আবিষ্কার করতে হবে যা উদ্ভাবনী শক্তির পথ রোধ করবে না একই সঙ্গে সূক্ষ্মভাবে জনকল্যাণের ভারসাম্য বজায় রাখবে। আর্থিক সমীক্ষা রিরোর্টের ১৩তম অধ্যায়ে এআই শ্রম সংকট সংক্রান্ত বিভাগে এই বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে।

আ্রথিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে কর্পোরেট সেক্টরকে উচ্চ স্তরের সামাজিক দায়বদ্ধতা দেখাতে হবে আগামী দিনে। যদি কোম্পানিগুলি এআই-র উপর অতিরিক্ত জোর দিলেও সংবেদনশীলতার সঙ্গে এটি পরিচালনা না করে, তাহলে নীতিগত হস্তক্ষেপের চাহিদা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ক্ষতিপূরণের জন্য আর্থিক সংস্থানগুলির চাহিদা অপ্রতিরোধ্য হবে।

আ্রথিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এআই সংক্রান্ত বিষয়ে এআই সংক্রান্ত বি্ষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা প্রয়োজন বৃহত্তর সংস্থাগুলি। বিশ্ব ব্যাপী উন্নয়নের সঙ্গে তাল মিলিয়েই এগোতে হবে তবে কর্মী সংকট যেন না হয় সেই বিষয়টিও স্থির করতে হবে।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, কর্মী সংকোচন না করে কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও উন্নতি করাই আমাদের মূল লক্ষ্য। কারণ বেকারত্ব আগের তুলনায় অনেকটাই কমেছে। আগামী দিনে এই হার আরও কমানোই লক্ষ্য।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার আরও বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন দিয়েছিল। এই অর্থ মঞ্জুর করা হয়েছিল আগামী ৫ বছরে এআই মিশনকে পরিচালিত করার জন্য। এর মধ্যে রয়েছে ইন্ডিয়া এআই কম্পিউট ক্যাপাসিটি, ইন্ডিয়া এআই ইনোভেশন সেন্টারের মতো বিভিন্ন বিষয়গুলি।

দেশের মহানগরগুলিতে তথ্য প্রযুক্তি শিল্পের গতি বৃদ্ধির জন্য এআই ইনোভেশন হাব তৈরির প্রস্তাব অর্থ মন্ত্রকে পাঠিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সেই সংক্রান্ত বিষয়ে ঘোষণা আগামী শনিবার বাজেটে করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+