৬ থেকে ৬.৮ শতাংশের মধ্যে থাকবে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার! উঠে এল অর্থনৈতিক সমীক্ষায়

অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর ইঙ্গিত! করোনার ভয়ঙ্কর সংক্রমণে কিছুটা হলেও ধাক্কা খায় ভারতীয় অর্থনীতি। সেখান থেকে কতটা ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি? কি থাকবে দেশের জিডিপি গ্রোথ?

Economic Survey 2023: আগামীকাল বুধবার ১লা ফেব্রুয়ারি পেশ হবে আর্থিক বাজেট (Budget 2023)। যদিও আজ মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের মধ্য দিয়ে বাজেট (Budget Session) অধিবেশন শুরু হয়ে গিয়েছে। আর এরপরেই লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ Economic Survey পেশ করেন।

৬.৫ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধি!

আর তা পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (FM Nirmala Sitharaman) বলছেন, দেশ দ্রুত গতিতে বিকাশের পথে এগোচ্ছে। যে সমস্ত ক্ষেত্রে অর্থনীতির গতি স্লথ হয়ে গিয়েছিল সেখানে গতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জেখানে বৃদ্ধি থেমে গিয়েছে তা ফের একবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

অন্যদিকে বিশ্ব অর্থনীতির উপর ভিত্তি করে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়। গত অর্থবর্ষে অর্থনীতির বৃদ্ধির ভিত্তি ছিল ছোট ব্যবসার উন্নতি, পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরে আসা, কর্পোরেট ব্যালেন্স শিট ইত্যাদি। আর্থিক সমীক্ষা হিসাবে আগামী ২০২৩ এবং ২৪ সালের মধ্যে দেশের জিডিপি গ্রোথ হবে ৬.৫ শতাংশ।

যদিও ২০২২ এবং ২৩ অর্থ বছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে এই হার ছিল ৮.৭ শতাংশ।

কারেন্ট অ্যাকাউন্ট ডেফিশিট নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষাতে। বলা হয়েছে, আন্তজাতিক ক্ষেত্রে মূল্যবৃদ্ধির কারণে অ্যাকাউন্ট ডেফিশিট আরও বাড়তে পারে। আর তা যদি হয় তাহলে তাঁর প্রভাব পড়বে টাকার দামে। তবে করের ক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকবে বলেই সমীক্ষাতে দাবি করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়েছে ভারতের কাছে যথেষ্ট পরিমাণে ফরেন এক্সচেঞ্জ সংরক্ষিত আছে। যা দিয়ে অ্যাকাউন্ট ডেফিশিট পূরণ করা সম্ভব।

অন্যদিকে নির্মলা সীতারমণের পেশ করা আর্থিক সমীক্ষাতে আরও বেশ কয়েকটি জিনিসের উল্লেখ করা হয়েছে। যেমন রফতানি বৃদ্ধি দেশের ঠিক জায়গাতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে এই রফতানি পর্যায়ে ঠিক রয়েছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনীতি একাধিক চ্যালেনঞ্জের যথেষ্ট ভাবে সামলেছে বলেও সমীক্ষাতে উঠে এসেছে। তবে গোটা বিশ্বের জিডিপি গ্রোথে একটা ধাক্কা লেগেছে। ফলে চলতি অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ে এসেছে রফতানি কমেছে। বিশ্বের বাণিজ্য ধাক্কা খাওয়াতেই এই অবস্থা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে চলতি ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি 6.8 শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী অর্থ বছরে প্রথম তিনমাসে 6.1 শতাংশ থাকবে বলেই মনে করছে IMF.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+