পরীক্ষা না দিয়েই এবার তৈরি করা যাবে ড্রাইভিং লাইসেন্স! কীভাবে জানেন

গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু গাড়ি চালানোর ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্সকে গুরুত্বপূর্ণ একটা নথি মানা হয়ে থাকে। কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স বানাতে এবার থেকে আর ক

গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু গাড়ি চালানোর ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্সকে গুরুত্বপূর্ণ একটা নথি মানা হয়ে থাকে। কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স বানাতে এবার থেকে আর কোনও রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে ড্রাইভিং টেস্ট দেওয়ার প্রয়োজন হয় না।

গত কয়েক বছর আগেই ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন নিয়ম জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রক। ড্রাইভিং লাইসেন্সের জন্যে যে কোনও মান্য্যতা প্রাপ্ত ড্রাইভিং ট্রেনিং স্কুলে গিয়ে রেজিস্ট্রেশন করানো যায়।

আর সেখান থেকেই প্রশিক্ষণ শেষ করে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এই পরিস্থিতিতে ড্রাইভিং পরীক্ষার জন্য আরটিওতে যেতে হবে না প্রার্থীদের। এতে অনেকটাই সুবিধা এবং সময় বাঁচবে বলেই মনে করা হচ্ছে।

পুরোটাই রেকর্ড করা হবে-

পুরোটাই রেকর্ড করা হবে-

গুরুত্বপূর্ণ বিষয় হল ডাইভিং লাইসেন্স ট্রেনিং এবং টেস্ট নেওয়া থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটিই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রেকর্ড করা হবে। মন্ত্রকের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টিই হবে প্রযুক্তি নির্ভর। এতে কোনও তৃতীয় ব্যক্তির প্রয়োজন হবে না বলেই জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। অর্থাৎ লাইসেন্স তৈরির ক্ষেত্রে এবার থেকে গাড়ি কিংবা বাইক নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। পুরো বিষয়টি যেহেতু প্রযুক্তির মাধ্যমে হবে সেহেতু এক্ষেত্রে পরিক্ষকের কিছু বলার আর জায়গা থাকবে না।

সঠিক ভাবে নিয়ম মতো করতে হবে-

সঠিক ভাবে নিয়ম মতো করতে হবে-

মন্ত্রকের সঙ্গে যুক্ত ওই আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ড্রাইভিং ট্রেনিং সেন্টারের স্বীকৃতি শুধুমাত্র সেই কেন্দ্রগুলিকে দেওয়া হবে যেগুলির অবস্থান, ড্রাইভিং ট্র্যাক, আইটি এবং বায়োমেট্রিক সিস্টেম এবং নির্ধারিত পাঠ্যক্রম অনুসারে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পূরণ করবে। একবার ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট বেরিয়ে গেলে আর চিন্তা নেই। আর সেই সমস্ত তথ্য পৌঁছে যাবে মোটর ভেইক্যাল লাইসেন্স আধিকারিকের কাছে। এরপর তা রেকর্ড হয়ে থাকবে বলে জানা যাচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স তৈরি করা হলে অনেক তাড়াতাড়ি হবে বলেই মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের কাছে আবেদন করা যেতে পারে-

রাজ্য সরকারের কাছে আবেদন করা যেতে পারে-

সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ধরনের ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট চালাতে চান তারা রাজ্য সরকারের কাছে এর জন্য আবেদন করতে পারেন। তবে এখনও পশ্চিমবঙ্গে এই বিষয়ে কার্যকর হয়নি। তবে এই মুহূর্তে স্থানীয় আরটিও'র ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সের জন্য আবেদন করা যেতে পারে। তহে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+