রান্নাঘরে মূল্যবৃদ্ধি, ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম বাড়ল ২৫.৫০ টাকা

ফের এলপিজির (lpg) মূল্যবৃদ্ধি। ১ জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা করে দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির পরে কলকাতায় (kolkata) ডোমেস্টিক সিলিন্ডারের (domestic cylinder) দাম পড়বে ৮৬১ টাকা। রাত ১২ টা থে

ফের এলপিজির (lpg) মূল্যবৃদ্ধি। ১ জুলাই মধ্যরাত থেকে দিল্লিতে সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা করে দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির পরে কলকাতায় (kolkata) ডোমেস্টিক সিলিন্ডারের (domestic cylinder) দাম পড়বে ৮৬১ টাকা। রাত ১২ টা থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। এর আগে কলকাতায় এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ৮৩৫.৫০ টাকা।

তেল বিপণন সংস্থাগুলি দাম বাড়িয়েছে

তেল বিপণন সংস্থাগুলি দাম বাড়িয়েছে

তেল বিপণন সংস্থাগুলি দাম বাড়িয়েছে এলপিজির। এবার থেকে গ্রাহকদের অতিরিক্ত ২৫.৫০ টাকা করে দিতে হবে। দেশের বিভিন্ন শহরে এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন এলপিজির দামের পর্যালোচনা করে। তারপরেই তারা দাম নিয়ে সিদ্ধান্ত নেয়।

দেশের মেট্রো শহরগুলিতে এলপিজির মূল্য

দেশের মেট্রো শহরগুলিতে এলপিজির মূল্য

দেশের চার মেট্রো শহরে এদিনের মূল্য বৃদ্ধির পরে দাম দাঁড়াল দিল্লি ৮৩৪.৫০ টাকা, কলকাতায় ৮৬১ টাকা, মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা।

আরও কয়েকটি শহরে নতুন দাম

আরও কয়েকটি শহরে নতুন দাম

উত্তরপ্রদেশের লখনৌতে এলপিজির মূল্য ৮৭২.৫০ টাকা, দুজরাতের আহমেদাবাদে দিতে হবে ৮৪১.৫০ টাকা।

জানুয়ারি থেকে ১৪০.৫০ টাকা দাম বেড়েছে

জানুয়ারি থেকে ১৪০.৫০ টাকা দাম বেড়েছে

এই বছরের শুরু থেকে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৪০ টাকা। দিল্লিতে বছরের শুরুতে এলপিজির দাম ছিল ৬৯৪ টাকা। যা ১৪০.৫০ টাকা বৃদ্ধির পরে এখন দাম ৮৩৪.৫০ টাকা। গত ফেব্রুয়ারিতেই অবশ্য তিনবার দাম বেড়েছিল। ওইমাসের ১০০ টাকা বেড়েছিল এলপিজির মূল্য।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ১ মে এলপিজির দামে কোনও পরিবর্তন করেনি তেল সংস্থাগুলি। এপ্রিলে সিলিন্ডার পিছু দাম করেছিল ১০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+