সবথেকে সস্তার প্ল্যান Royal Enfield-এর! মাত্র ১৮৮৮ টাকা EMI অফারে বাড়ি আনুন Hunter 350

Royal Enfield Hunter 350 EMI Offer: উৎসবের মরশুমে বিক্রি বাড়াতে ময়দানে সমস্ত টু-হুইলার সংস্থা। অনলাইন হোক কিংবা অফলাইন, ব্যাপক ছাড়ে বাইক-স্কুটার কেনার বড় সুযোগ। দেশের অন্যতম বিক্রিত বাইক Royal Enfield। দিওয়ালীর কথা মাথায় রেখে একেবারে সস্তায় EMI এবং লোন অফার করছে।

যারা দীর্ঘদিন ধরে রয়্যাল এনফিল্ড বাইক চালানোর কথা ভাবছেন তাদের জন্য এই অফারটি খুব ভালো প্রমাণিত হতে পারে। এক নজরে দেখে নিন অফারের (Royal Enfield Hunter 350 EMI Offer) বিষয়ে খুঁটিনাটি তথ্য-

Hunter 350

  • Royal Enfield Hunter 350 EMI Offer: দাম এবং EMI অফার

Royal Enfield এর Hunter 350 মডেলটির জনপ্রিয়তা রয়েছে। এই বাইকের দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। এর উপর 36 মাস, 48 মাস, ৬০ মাস এবং 72 মাসের জন্য লোনের সুবিধা রয়েছে। এক্ষেত্রে EMI পড়বে 1888 টাকা থেকে 3277 টাকা পর্যন্ত। এক্ষেত্রে কত বছরের জন্য লোন নেবেন সেটা আপনাকে বেঁছে নিতে হবে। গ্রাহকদের জন্য সংস্থা ১০০ শতাংশ লোনের সুইবিধা দিচ্ছে। শুধুমাত্র ৬ লাখ টাকার উপরে এই লোন (Royal Enfield Hunter 350 EMI Offer) মিলবে। এই বিষয়ে Royal Enfield এর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

  • Royal Enfield Hunter 350 EMI Offer: ইঞ্জিন এবং ফিচার

Royal Enfield Hunter 350 -তে 349cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। fuel injection technology রয়েছে ইঞ্জিনে। এই ইঞ্জিন 20.2bhp পাওয়ার এবং 27Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। বাইকের টপ স্পিড প্রতি ঘণ্টায় 114 কিলোমিটার। এছাড়াও গ্রাউড ক্লিয়ারেন্স 150.5mm। বাইকের সিট হাইট 800mm। বাইকের সামনে 300mm ডিস্ক ব্রেক এবং পিছনে 240mm ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে।

একাধিক নতুন ফিচার যুক্ত রয়েছে Royal Enfield Hunter 350 -তে। যেমন আছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। পাশাপাশি 41 mm টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টবেলিটির সঙ্গে টুইন সাইড rear shock absorber দেওয়া হয়েছে। যাতে যে কোনও রাস্তায় রাইডারকে দারুণ একটা অনুভূতি দেয়। নতুন প্রজন্মকে মাথায় রেখে Hunter 350 লঞ্চ করে Royal Enfield। আর তা বেশ জনপ্রিয় হয়। কিছু কিছু রাজ্যে এই বাইকের ওয়েটিং পরিয়ড প্রায় তিন মাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+