Electric Scooter: ৪০ হাজার টাকার ছাড়! অনেকটাই সস্তা হল Ola Electric থেকে Ather এর ই-স্কুটারগুলি

Electric Scooter: তেজ গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! এই অবস্থায় ইলেকট্রিক স্কুটার কিংবা বাইকের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। গোটা দেশেই সবথেকে বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে Ola Electric। এরপর যদিও একাধিক ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা রয়েছে। তবে সামনেই দিওয়ালী। আলোর উৎসবের মেতে উঠবে দেশ। আর এই সময়ে সংস্থার তরফে একাধিক অফার ঘোষণা করা হয়েছে।

দিওয়ালীর কথা মাথায় রেখে Ather ই-স্কুটারগুলিতে মোটা অঙ্কের ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে। একই সঙ্গে এক্সচেঞ্জ বোনাসও ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যায় কোন সংস্থা কোন ইভি স্কুটারের (Electric Scooter) উপর কি অফার ঘোষণা করেছে?

Ola Electric and Ather Energy Electric Scooter

  • Electric Scooter: Ola S1 পাওয়া যাবে আরও সস্তায়

Ola S1 Air, S1X Plus এবং S1 Pro-ইভি স্কুটারগুলিতে (Electric Scooter) ব্যাপক ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। Ola S1 Air-এ ২ হাজার টাকার ফেস্টিবল ডিসকাউন্ট, ৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 7500 টাকা পর্যন্ত ফাইনাশিয়াল বেনিফিট পাওয়া যাবে। সব মিলিয়ে ওলার এই ইভি স্কুটারে ছাড় প্রায় ১৫ হাজার ৫০০ টাকার কাছাকাছি। Ola S1 Air-এর দাম 1.05 লাখ টাকা এক্স-শোরুম প্রাইস।

অন্যদিকে S1X Plus এ ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে। স্কুটারটি একবার চার্জে ১৫১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। S1 Pro-ইভি স্কুটারে সংস্থার তরফে সব মিলিয়ে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। ফলে অনেকটাই সস্তায় এই সময় Ola Electric এর বাইক (Electric Scooter) কেনা সম্ভব।

  • Electric Scooter: Ather ই-স্কুটারগুলিতে মোটা ডিসকাউন্ট

Ather Energy কোম্পানি তাদের দুটি ইভি স্কুটারে (Electric Scooter) সবচেয়ে বড় ছাড় দিচ্ছে। Ather 450X এবং 450S ভেরিয়েন্ট ইভি স্কুটারগুলির উপর 40,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। প্রো মডেলে 1500 টাকার কর্পোরেট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য ২ বছরের আর্থিক সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র ৫.৯৯ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।

  • Electric Scooter: কতদিন এই ডিসকাউন্ট মিলবে

দিওয়ালীকে মাথায় রেখেই এই ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে সংস্থাগুলি। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত গ্রাহকেরা এই ডিসকাউন্টের সুবিধা নিতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বাইকের ওয়েবসাইটগুলিতে (Electric Scooter) এই বিষয়ে দেখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+