Diwali 2023: প্রতিমাসে নিশ্চিত রিটার্ন! প্রবীণ নাগরিকরা দীপাবলিতে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন
Diwali 2023: দীপাবলিতে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এই পরিস্থিতিতে দীপাবলিকে বিনিয়োগের জন্য খুব ভাল বলে মনে করা হয়। বাজারে অনেক বিকল্প থাকার পরেও সাধারণ মানুষ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।
এই প্রতিবেদনে এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা, যেখানে অবসর গ্রহণের পরে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পাওয়া যেতে পারে। এই স্কিমের নাম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। অবসর গ্রণের পরে প্রতিমাসে যদি পেনশনের মতো নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এই স্কিমটি ভাল বিকল্প হতে পারে।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের অধীনে বিনিয়োগে বড় আয় পাওয়া যেতে পারে। এই স্কিমের অধীনে দুই বা তিনজন একসঙ্গে একটি অ্যাকাউন্চ খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী কোনও ব্যক্তি একটি এমআইএম অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে র অধীনে এক হাজার টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। একক অ্যাকাউন্টে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা।
কেন্দ্রীয় সরকার বছরের বিভিন্ন সময়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ধারণ করে থাকে। এই হার ত্রৈমাসিক ভিত্তিতে প্রযোজ্য। ২০২৩-২৪ আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকে এমআইএসে সুদের হার ৭.৪ শতাংশ। উদাহরণ স্বরূপ কেউ যদি এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ৯২৫০ টাকা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে পাঁচ বছরে ৫,৫৫,০০০ টাকা সুদ পাওয়া যেতে পারে।
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের অধীনে টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। তারপরে অবশ্য এই সময়সীমা বাড়ানো যায়। কেউ পাঁচ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারেন। শুরুর এক থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে মোট টাকার ২ শতাংশ কেটে নেওয়া হয়। সময়কাল ৩ থেকে ৫ বছরের মধ্যে হলে মোট অর্থের ১ শতাংশ কেটে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications