Business Ideas During Festival: দুর্গাপুজো-কালীপুজোয় শুরু করুন এই পাঁচ ব্যবসা! লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত
Business Ideas During Festival: সামনেই দুর্গাপুজো! এরপরেই দিওয়ালী-কালিপুজো। দীর্ঘ দুমাস ধরে কার্যত উৎসবের মেজাজ দেশজুড়ে। আর উৎসব মানেই বাড়তি খরচ। আর সেই খরচ সামলাতে একেবারে হিমশিম অবস্থা হয় মধ্যবিত্তের। আর তাই উৎসবের দিনগুলিতে বাড়তি রোজগারের আশা কে না করে!
তাই এমন ১০টি ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। যা পুজোর দিনগুলিতে করে মোটা অঙ্কের রোজগার (Business Ideas During Festival) করতে পারেন। এই ব্যবসা করার ক্ষেত্রে খুব একটা বিনিয়োগের প্রয়োজন হবে না।

- Business Ideas During Festival: Food shop
পুজো মানেই পেটপুজো! দুর্গাপুজোর চারটে দিন খাওয়া-দাওয়া হবে না তাই কি কখনও হয়। আর তাই দুর্গাপুজো কিংবা দিওয়ালির দিনগুলিতে খাবারের দোকান (Food shop) খুলতে পারেন। খুবই অল্প টাকা বিনিয়োগ (Business Ideas During Festival) করে যে কোনও পুজো মন্ডপের বাইরে স্টল খুলে খাবারের দোকান (Food shop) খুলতে পারেন। বিশেষ করে বিরিয়ানি (biriyani), চা-সিঙ্গারা (samosa), চাট (chaat), পানিপুরি (panipuri) কিংবা চাইনিজ (Chinese) খাবার বানাতে পারে। প্রত্যেকদিন ৮ হাজার থেকে ১০ হাজার টাকা রোজগার হলেও অবাক হবে না।
- Business Ideas During Festival: Flower Seller
ফুল ছাড়া কি আর পুজো হয়। আর তাই পুজোর দিনগুলিতে ফুলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। আর তাই এই সময় বাড়তি রোজগার চাইলে ফুলের ব্যবসা (Flower Seller) শুরু করতে পারেন। বিশেষ করে চারদিনের দুর্গাপুজো-কালীপুজো কিংবা দিওয়ালির দিনে ফুল ব্যবসা (Business Ideas During Festival) করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। তবে পুজোর দিনেই নয়, অন্যান্য দিনগুলিতেও ফুলের চাহিদা থাকে। এই ব্যবসায় খুব একটা বিনিয়োগের প্রয়োজন নেই।
- Business Ideas During Festival: Cloth shop
উৎসব মানেই নতুন জামা-কাপড়। কয়েক কোটি টাকার কেনাকাটা হয়। এই সময় জামাকাপড়ের ব্যবসা (Cloth shop) শুরু করতে পারেন। এজন্যে মোটা অঙ্কের বিনিয়োগের প্রয়োজন নেই প্রথমে। ছোট করে শুরু করতে পারেন। তবে এই ব্যবসায় (Business Ideas During Festival) প্রথম থেকেই কোয়ালিটি মানতে হবে। বিক্রি বাড়লে বাড়াতে হবে বিনিয়োগের অঙ্ক। ব্যবসা বাড়াতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতেই পারেন।
- Business Ideas During Festival: Idol shop
শুধু দুর্গা পুজোই নয়, কথায় আছে ১২ মাসে ১৩ পার্বন। সামনেই কালীপুজো, লক্ষ্মী পুজো সহ একাধিক পুজো আছে। হাতের কাজে যদি ভালো হন তাহলে প্রতিমা তৈরির ব্যবসা (Idol shop) শুরু করতে পারেন। ভালো প্রতিমা কিংবা থিমের প্রতিমার চাহিদা আছে। শুধু দেশে নয়, বিদেশেও এর চাহিদা আছে। ১০ থেক্কে ২০ হাজার টাকা বিনিয়োগ (Business Ideas During Festival) করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন।
- Business Ideas During Festival: Fruit Shop
পুজোয় বিভিন্ন ধরনের ফুলের সঙ্গে ফলেরও দরকার পড়ে। এই সময় যদি বাড়তি রোজগার করতে চান তাহলে ফলের ব্যবসা (Fruit Shop) শুরু করতে পারেন। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Business Ideas During Festival) শুরু করতে পারেন। খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও বিভিন্ন ধরনের ফলের বেশ চাহিদা আছে। তাহলে এখনই ফলের দোকান খুলে ব্যবসা শুরু করতে পারেন। পাইকারি মার্কেট থেকে ফল কিনবেন। তাতে সস্তায় পাবেন। আর লাভ বেশি হবে।












Click it and Unblock the Notifications